বাংলার অনুকরণে সিকিমেও বাড়ছে কর্মচারীদের ডি এ

*বাংলার অনুকরণে সিকিমেও বাড়ছে কর্মচারীদের ডি এ*

 

নবনীতা পাল : রঙ নিউজ

 

বাংলায় ডিএ (Dearness Allowance) বৃদ্ধি পেয়েছে সম্প্রতি। নয়া সরকার ক্ষমতায় আসার পর সরকারি কর্মীদের (State Government Employees) উপহার দিয়ে একধাক্কায় ডিএ বৃদ্ধি করেছে ১০ শতাংশ। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি হয়ে পৌঁছে গিয়েছে ৩৮ শতাংশে। এরই মধ্যে আরেক রাজ্য সরকারও ডিএ বৃদ্ধির পথে হাঁটল।

 

ঘটনাস্থল সিকিম। সিকিম সরকারের তরফে চলতি মাসে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য পূর্ব-সংশোধিত ও সংশোধিত বেতন কাঠামোর অধীনে মহার্ঘ ভাতা বা ডিএ এবং মহার্ঘ ত্রাণ ডিআর বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। পূর্ব-সংশোধিত মূল বেতন কাঠামো ষষ্ঠ বেতন কমিশন-এর আওতায় রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ডিএ এবং ডিআর ৫% বৃদ্ধি করা হয়েছে।

 

এতদিন এই কর্মীরা ২৫৭% হারে ডিএ পাচ্ছিলেন। এবারে তা বেড়ে হয়েছে ২৬২%। যা ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে। এছাড়া সপ্তম পে কমিশন-এর অধীনে বেতন গ্রহণকারী কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ডিএ এবং ডিআর ২% বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এই সকল কর্মীরা এতদিন ৫৮% হারে ডিএ পাচ্ছিলেন। এবারে তা বেড়ে ৬০% করা হয়েছে। এটিও ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে।

 

অর্থ দফতর তরফে সার্কুলারে জারি করে বলা হয়েছে, রাজ্য সরকারের নিয়মিত স্কেলে সংশোধিত বেতনপ্রাপ্ত চুক্তিভিত্তিক কর্মচারী এবং কর্মভারপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রেও এই বর্ধিত মহার্ঘ ভাতা (Dearness Allowance) কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *