বাইকের ধাক্কায় হাওড়ায় আহত ১
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
কাজ সেরে বাড়ি ফেরার পথে বাইকের ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হলেন এক সাইকেল আরোহী। শুক্রবার সকালে পথ দুর্ঘটনাটি ঘটে হাওড়া সিটি পুলিশের গোলাবাড়ি থানা এলাকার পিলখানায়। আহতের নাম লেনিন সিং। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাজ সেরে বাড়ি ফেরার পথে উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বাইকের সঙ্গে সংঘর্ষ হয় ওই সাইকেল আরোহীর। বাইকের ধাক্কায় রাস্তার ওপরে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। তার পায়ে গুরুতর আঘাতে কেটে গিয়ে রক্তপাত হতে থাকে। ধাক্কা মেরে বাইকটি পালিয়ে যায়। চোখের সামনে দুর্ঘটনা ঘটতে দেখে ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গোলাবাড়ি থানার পুলিশ। খবর দেওয়া হয় আহতের বাড়ির লোকজনকে। স্থানীয়দের সহায়তায় ও পুলিশের তৎপরতায় রক্তাক্ত অবস্থায় আহতকে চিকিৎসার জন্য নিয়ে যায় হাওড়া জেলা হাসপাতালে। সেখানেই তিনি চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতের শরীরের একাধিক জায়গায় ছোটোবড়ো আঘাত রয়েছে। স্থানীয়দের ও আহতকে জিজ্ঞাসাবাদ করে পলাতক বাইকটির খোঁজ করার পাশাপাশি ঘটনার তদন্তে নেমেছে গোলাবাড়ি থানার পুলিশ।
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
