পথ দুর্ঘটনায় গুরুতর আহত ভারতীয় উইকেটকিপার
রামানন্দ দাস: Rong News
আজ সকাল সাড়ে পাঁচটার সময় দিল্লি থেকে নিজের বাড়ি ফেরার পথে উত্তরাখণ্ডের রুরকির সমীপ মোড়ের কাছে, নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের পাশে ব্যারিকেডে ধাক্কা মারে ভারতীয় উইকেট কিপার ঋষভ পন্থের বিলাসবহুল বিএম ডব্লিউ গাড়িটি। সূত্রে খবর ঋষভ নিজেই চালাচ্ছিলেন, কোনওরকমে গাড়ির জানলার কাঁচ ভেঙে বাইরে বেরিয়ে এসে প্রাণে বেঁচেছেন। একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়ির সামনের দিক এবং পরে গাড়িতে আগুন লেগে যায়। ভয়াবহ এই দুর্ঘটনার কবলে গুরুতর আহত হয়েছেন ক্রিকেটার। প্রথমেই তাঁকে স্থানীয় রুরকির হাসপাতালে ভর্তি করা হয় ও পরে শারীরিক অবস্থার বিবেচনায় দিল্লি AIIMS এ রেফার করা হয়েছে, সেখানেই এখন চিকিৎসাধীন। মাথায়, পিঠে, পায়ে এবং শরীরের নানা জায়গায় ক্ষত বিক্ষত চোট পেয়েছেন ঋষভ। জানা গিয়েছে, তাঁর ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে, করা হতে পারে! প্লাস্টিক সার্জারিও। অল্প সময়ে এই খবর সোশ্যাল সাইটে দ্রুত ছড়িয়ে পড়তেই, নেটিজেনদের প্রার্থনা তিনি সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক খুব শ্রীঘ্রই।
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
