নয়া কর কাঠামোয় খুশি করার চেষ্টা বাজেটে

Views: 116
3 0

নয়া কর কাঠামোয় খুশি করার চেষ্টা বাজেটে

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

২০২৪ লোকসভা নির্বাচনের আগে বুধবার সংসদ ভবনে পেশ করা বাজেটে ব্যক্তিগত আয়করে বড়োসড়ো ছাড়ের ঘোষণা করে মধ্যবিত্ত শ্রেণীকে খুশি করার চেষ্টা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কথায়, নয়া আয়কর কাঠামোয় চাকরজীবি মধ্যবিত্তের উপকার হবে। এক নজরে নয়া কর কাঠামোয় প্রদেয় করের ৬টি স্ল্যাব কমিয়ে ৫টিতে আনা হয়েছে। বার্ষিক আয় ৫ লক্ষ টাকা পর্যন্ত কোনোও কর দিতে না হলেও তার ওপরে ৬ লক্ষ টাকার মধ্যে হলে দিতে হবে ৫ শতাংশ কর। তবে ৭ লক্ষ টাকা হলে এবং তা ৯ লক্ষ টাকার মধ্যে থাকলে দিতে হবে ১০ শতাংশ যা কার্যত না দেওয়ার সামিল বলে মত অর্থমন্ত্রকের। এর পাশাপাশি ৯ থেকে ১২ লক্ষ টাকার মধ্যে আয় হলে দিতে হবে ১৫ শতাংশ, ১২ থেকে ১৫ লক্ষ হলে ২০ শতাংশ এবং ১৫ লক্ষ টাকা বার্ষিক আয়ে কর দিতে হবে ৩০ শতাংশ হারে। সার্বিকভাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের হিসাবে, বর্তমান কর কাঠামোয় বার্ষিক ৯ লক্ষ টাকায় কর দিতে হতো ৬০ হাজার টাকা যা নতুন নিয়মে হচ্ছে ৪৫ হাজার টাকা। অর্থাৎ সাশ্রয় হচ্ছে ১৫ হাজার টাকা।

কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পক্ষ থেকে পেশ করা বাজেটে অন্তঃশুল্ক কমানোর ফলে দাম কমছে টেলিভিশনের প্যানেল, মোবাইল তৈরির সামগ্রী, পরীক্ষাগারে তৈরি হিরের। চিংড়ি রপ্তানিতে উৎসাহ দিতে কমানো হয়েছে অন্তঃশুল্ক। অন্যদিকে ধূমপায়ীদের কপালে চিন্তার ভাঁজ ফেলে ১৬ শতাংশ বাড়ছে সিগারেটের দাম। ফলে শেয়ার মূল্য কিছুটা কমেছে আইটিসির। এর পাশাপাশি দাম বাড়ছে সোনার বাট, আমদানি করা রবার ও রান্নাঘরের চিমনির।
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পেশ করা বাজেটকে স্বাগত জানিয়ে প্রগতিশীল বাজেট বলে ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে নির্মলা সীতারামনের পেশ করা বাজেটকে কটাক্ষ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, সুযোগ পেলে মাত্র আধঘণ্টার মধ্যে যথাযথ বাজেট করে দিতে সক্ষম তিনি। তবে মোদি ঘনিষ্ঠ আদানির কোম্পানির শেয়ারের মূল্য ঝড়ের গতিতে পড়লেও সার্বিকভাবে বাজেটের পরেই সেনসেক্স বেড়ে চাঙ্গা হয়েছে শেয়ার বাজার।

 

 

 

 

 

 

Sub Editor- Ramananda Das

Editor- Dibyendu Das

Editor in chief- Rakesh Sharma

Happy
Happy
0
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *