২০১৯ সালে আজকের দিনেই বীর জওয়ানদের রক্তে সিক্ত হয়েছিল দেশের মাটি

Views: 118
0 0

২০১৯ সালে আজকের দিনেই বীর জওয়ানদের রক্তে সিক্ত হয়েছিল দেশের মাটি, তাঁদের প্রণাম!

বুবুন মাইতি, Rong News

আবারও আজ ১৪ই ফেব্রুয়ারি। আজ প্রেমের দিন; ভালোবাসার দিন। তবে ঠিক চার বছর আগে আজকের দিনে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল তা ভোলার নয়। যে মানুষগুলো সীমান্তে দাঁড়িয়ে দেশ রক্ষা করেন, যাঁদের বুকের ভিতরটা ইস্পাত কঠিন, তাঁদের আজও চোখে জল….. বার বার মনে পড়ে যায় সেই দিনটার কথা—পুলওয়ামায় জঙ্গি হামলার কথা। প্রাণ হারান ৪০ জওয়ান।

এই আজকের দিনেই জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় হামলা চালিয়েছিল পাকিস্তান আশ্রিত জঙ্গি শিবির। ৭৮ টি গাড়িতে ২৫০০ জন সিআরপিএফ জওয়ানকে সঙ্গে নিয়ে কনভয় রওনা হয়েছিল জম্মু থেকে শ্রীনগরের দিকে। গাড়ি চলেছিল ন্যাশনাল হাইওয়ে ৪৪ এ। আচমকা কনভয়ে ঢুকে পড়ে একটি বাস। বিস্ফোরক বোঝাই ওই বাস মুহূর্তে বিস্ফোরিত হয়। ৭৬ তম ব্যাটালিয়ানের ৪০ জন সেনা জওয়ান শহিদ হন, ইতিউতি জ্বলতে থাকে আগুনের শিখা আর কালো ধোঁয়া। ২২ বছরের জঙ্গি আদিল দারও ওই বিস্ফোরণেই ছিন্নভিন্ন হয়ে যায়। কাশ্মীরের কাকাপোরার এই জঙ্গি বহুদিন ধরেই পাকিস্তানের জইশ-ই-মহম্মদ সংগঠনের সদস্য ছিল। ঘটনার পর এই জঙ্গি সংগঠন শিকার করে নিয়েছিল হামলার দায়।

এই ঘটনার জেরে পাকিস্তানকে জবাব দিতেও দেরি করেনি ভারত; পুলওয়ামার জবাব বালাকোট। ২৬ ফেব্রুয়ারি প্রত্যাঘাত করে ভারতীয় বায়ুসেনা। বালাকোটে জইশের একের পর এক ক্যাম্প গুঁড়িয়ে দেয়।

পাকিস্তান তার কুটনৈতিক বুদ্ধির জন্য শাস্তি পেলেও আজও পুলওয়ামার সেই রক্তক্ষয় অধ্যায়ের কথা ভোলেনি ভারতবাসী। হামলায় নিহত শহিদ জওয়ানদের প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করি! দেশের নিরাপত্তা বাহিনীকে নিয়ে আমরা ভীষণভাবে গর্বিত।

 

 

 

 

 

Sub Editor- Ramananda Das

Editor- Dibyendu Das

Editor in chief- Rakesh Sharma

Happy
Happy
0
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *