দেশজুড়ে বাড়ছে ভাইরাসের দাপট
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
কোভিড আতঙ্ক মনে করিয়ে দিয়ে শিশুদের সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট সহ কলকাতা সহ পশ্চিমবঙ্গ জুড়ে এডেনো ভাইরাস জনিত সংক্রমণের দাপট চলার মধ্যেই দেশজুড়ে বাড়ছে অন্যান্য ভাইরাসের দাপট। এর জন্য ঘনঘন আবহাওয়ার খামখেয়ালিপনাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা।
ইন্ডিয়ান কাউন্সিল অফ্ মেডিকেল রিসার্চ সূত্রে জানা গিয়েছে, কলকাতা সহ রাজ্যে এডেনো ভাইরাসের পাশাপাশি মূলত দাপট দেখাচ্ছে রাইনো ভাইরাস ও ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের একটি প্রজাতি এইচ১ এন১। শিশুদের ক্ষেত্রে প্রাণঘাতী হয়ে উঠছে এডেনোর মতো নিতান্ত সাধারণ ভাইরাস। মিউটেট করা ভাইরাসের চরিত্র বদল কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বিশেষজ্ঞদের। আইসিএমআর জানিয়েছে, অন্যান্য রাজ্যে রক্তচক্ষু দেখানো এইচ ৩ এন ২ ভাইরাস সংক্রমণে নিউমোনিয়া আক্রান্ত হচ্ছেন অনেকেই। এই ভাইরাসের সংক্রমণে প্রাণহানির ঘটনা না ঘটলেও আক্রান্তদের শারীরিক অবস্থা নিয়ে যথেষ্ট উদ্বেগে তাবৎ চিকিৎসকেরা। সাধারণ মানুষকে রোগের উপসর্গের শুরুতেই ডাক্তারের পরামর্শ নেওয়ার পাশাপাশি মাস্ক পরা, ভিড় এড়ানোর সহ দেশবাসীকে কোভিডের মতোই সতর্কতা অবলম্বন করতে বলছে আইসিএমআর।
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
