৫০ বছর ধরে হেরেই চলেছেন তিতার সিং

Views: 126
3 0

৫০ বছর ধরে হেরেই চলেছেন তিতার সিং

 

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

 

সুকুমার রায়ের সৎপাত্র কবিতার গঙ্গারামের অধ্যবসায়ের তুলনা ছিল না। উনিশবারের চেষ্টাতেও ম্যাট্রিকের গাঁট সে পেরোতে পারেনি। আর রাজস্থানের ৭৮ বছরের বৃদ্ধ তিতার সিং বিগত ৫০ বছর ধরে নির্দল প্রার্থী হিসাবে পঞ্চায়েত থেকে লোকসভা নির্বাচনে বিপুল ভোটে হেরে রেকর্ড করেছেন। শুধু হেরে যাওয়া নয়, বলা ভালো গোহারা। প্রতিটি নির্বাচনেই জামানত জব্দ হয়েছে তাঁর। ১৯৭০ সাল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পেশায় দিনমজুর দলিত সম্প্রদায়ের প্রতিনিধি তিতার সিং। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোটে লড়া তিতার সিংএর নেশা। তাঁর নিজের কথায়, নেশা নয়। নির্বাচনে লড়ে মানুষের সুযোগ সুবিধা আদায় করা গণতান্ত্রিক অধিকার। তাই হেরে গেলেও কুছ পরোয়া নেই। বিনা প্রতিদ্বন্দ্বিতায় লড়াইয়ের ময়দান ছাড়তে নারাজ নভেম্বরে রাজস্থানের করণপুর বিধানসভা কেন্দ্র থেকে লড়া নির্দল প্রার্থী তিতার সিং।

সুকুমার রায়ের অমর সৃষ্টির কাছে ফিরে বলতেই হয়, ‘ধন্যি ছেলের অধ্যবসায়!’

 

 

 

 

 

 

 

Sub Editor – Ramananda Das, Prateek Chaterjee

Manager – Bubun Maity

Editor – Dibyendu Das

Co Editor-Anuradha Bhattacharya

Editor in chief – Rakesh Sharma

Happy
Happy
1
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *