উৎস ওপার কাঁপল এপার
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
চলতি বছরে অগস্ট মাসের পর ফের ভূমিকম্পের জেরে শনিবারের বারবেলায় সাতসকালেই কেঁপে উঠল কলকাতা মহানগর। ঘড়িতে সময় সকাল নটার আশেপাশে। কলকাতার পাশাপাশি কম্পন অনুভূত হয়েছে হাওড়া, হুগলি, নদিয়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। কম্পনের রেশ অনুভূত হয় উত্তরবঙ্গেও। রিখটার স্কেল অনুযায়ী কম্পনের মাত্রা ৫.৬। সূত্রের খবর, ভূমিকম্পের উৎস ওপার বাংলার কুমিল্লা জেলা। নির্দিষ্ট করে বলতে গেলে কুমিল্লা শহর থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরে মাটির ১০ কিলোমিটার নিচে কম্পনের উৎসস্থল। কুমিল্লার পাশাপাশি কম্পন অনুভূত হয় রাজধানী ঢাকা সহ কুষ্টিয়া, বরিশাল, নোয়াখালি, চট্টগ্রামেও। তবে ভূমিকম্পে কোনোও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই।
Sub Editor – Ramananda Das, Prateek Chaterjee
Manager – Bubun Maity
Editor – Dibyendu Das
Co Editor-Anuradha Bhattacharya
Editor in chief – Rakesh Sharma
