ফুটল পদ্ম কাটল হাত

Views: 101
4 0

ফুটল পদ্ম কাটল হাত

 

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

 

মোদি শাহ ম্যাজিক অব্যাহত। মুখ থুবড়ে পড়ল ইন্ডিয়া জোট। বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ে লন্ডভন্ড হাত শিবির। বিপুল ভোটে জিতে রাজস্থানে ১১৫টি, মধ্যপ্রদেশে ১৬৩টি এবং ছত্তিশগড়ে ৫৪টি আসনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তিন রাজ্যেই ক্ষমতার কুর্সি দখল করল ভারতীয় জনতা পার্টি। শান্তনা পুরস্কার হিসাবে কংগ্রেসের হাতে থাকল শুধুই তেলেঙ্গানা। সেখানে ৬৫টি আসনে জিতে সরকার গড়তে চলেছে কংগ্রেস। ফলে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে শিবরাজ সিং চৌহান, ভূপেশ সিং বাঘেলের সঙ্গে রাজস্থানে অশোক গেহলট, শচীন পাইলটকে পিছনে ফেলে মরু রাজ্যে ৪২ শতাংশ জনাদেশ নিয়ে বসুন্ধরা রাজে সিন্ধিয়ার নেতৃত্বে সরকার গড়তে চলেছে বিজেপি। তবে তেলেঙ্গানা তাদের হাতে থাকলেও বিজেপির ঝুলিতে আসা ৪৯ শতাংশ ভোট কাঁটার মতো বিঁধছে ইন্ডিয়া জোটের প্রধান শরিক কংগ্রেসকে। রাজনৈতিক পর্যবক্ষেকদের মতে, লোকসভা নির্বাচনের আগে রাজ্য নির্বাচনগুলি এসিড টেস্ট ছিল কংগ্রেস বিজেপি উভয় পক্ষেরই। বলাই বাহুল্য যে সেই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়ে লোকসভা নির্বাচনের দামামা বাজার আগে বেশ কিছুটা অক্সিজেন পেয়ে গেল বিজেপি।

 

 

 

 

 

 

Sub Editor – Ramananda Das, Prateek Chaterjee

Manager – Bubun Maity

Editor – Dibyendu Das

Co Editor-Anuradha Bhattacharya

Editor in chief – Rakesh Sharma

Happy
Happy
0
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *