একশো আটত্রিশে ১৩৮

Views: 93
4 0

একশো আটত্রিশে ১৩৮

 

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

 

লোকসভা নির্বাচনের দামামা পুরোপুরি বেজে ওঠার আগে ২৮শে ডিসেম্বর দলের ১৩৮তম বর্ষপূর্তি উপলক্ষের পাশাপাশি ভোটের আর্থিক খরচ সামাল দিতে দেশ জুড়ে গণ অর্থ সংগ্রহে নামছে জাতীয় কংগ্রেস। কংগ্রেসের সর্বভারতীয় কোষাধ্যক্ষ অজয় মাকেন জানিয়েছেন, ‘ডোনেট ফর দেশ’ বা ‘দেশের জন্য দাও’ নামে কর্মসূচি নিয়ে ব্যাপক জনসংযোগের লক্ষ্যে নামছে কংগ্রেস। তিনি আরও জানিয়েছেন, দলের ১৩৮তম বর্ষপূর্তি উপলক্ষে চাঁদার নূন্যতম মূল্য ধার্য করা হয়েছে ১৩৮ টাকা।

 

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, ১৯২১ সালে স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ১ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যে লোকমান্য বালগঙ্গাধর তিলকের প্রথম মৃত্যুবার্ষিকীতে তিলক স্বরাজ তহবিল নামে এমনই কর্মসূচি গ্রহণ করে কংগ্রেস। সে কাজে যথেষ্ট সফল হয় দল। সেই কর্মপন্থা সামনে রেখেই এমন অভিনব কর্মসূচি নিচ্ছে কংগ্রেস। দলীয় সূত্রে জানা গিয়েছে, কংগ্রেসের আর্থিক অবস্থা ভালো নয়। ভোটের খরচ অনেক। ইলেকটোরাল বন্ড চালু হওয়ার ফলে আর্থিক হাল ক্রমশ খারাপ হচ্ছে। মাত্র তিনটি রাজ্যে তারা ক্ষমতায়। ফলে দলীয় খাতে মুক্তহস্তে দান করে দেশবাসীকে সাবেক দলের পাশে দাঁড়াতে আবেদন জানাচ্ছে কংগ্রেস। দলের বক্তব্য, অর্থ সংগ্রহের মাধ্যমে বিপুল সংখ্যক মানুষের মধ্যে প্রকৃতপক্ষে ভারত জোড়ো যাত্রা পালন করবে কংগ্রেস।

 

 

 

 

Sub Editor – Ramananda Das, Prateek Chaterjee

Manager – Bubun Maity

Editor – Dibyendu Das

Co Editor-Anuradha Bhattacharya

Editor in chief – Rakesh Sharma

Happy
Happy
1
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *