১ লক্ষ গীতাপাঠ কলকাতায়
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
বড়োদিনের ঠিক আগে ২৪শে ডিসেম্বর কলকাতার ব্রিগেডে অনুষ্ঠিত হতে চলেছে ১ লক্ষ গীতাপাঠের অনুষ্ঠান। অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ, সংস্কৃতি সংসদ, মতিলাল ভারত তীর্থ সেবা মিশন প্রভৃতি সংগঠনের যৌথ উদ্যোগে যা আদতে বকলমে বিজেপির আয়োজিত গীতাপাঠে অংশগ্রহণ করবেন ১ লক্ষ মানুষ বলে সূত্রের দাবি। সাংগঠনিক সূত্রে জানা গিয়েছে, গীতাপাঠের মেগা ইভেন্টে সাধুসন্ত, স্কুল কলেজের পড়ুয়াদের সঙ্গে অংশ নেবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি গীতার একটি অধ্যায় পাঠ করবেন। এছাড়াও উপস্থিত থাকবেন বিজেপির বেশ কিছু শীর্ষনেতা। আরও জানা গিয়েছে, ২৩৭টি শ্লোক পাঠ করার কথা থাকলেও সময়ের অভাবে মোট ১৫৭টি শ্লোক পাঠ করা হবে। অনুষ্ঠান ঘিরে প্রশাসনিক তৎপরতায় নেওয়া হচ্ছে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। সাংগঠনিক সূত্রে আরও জানা গিয়েছে, মোট তিনটি মঞ্চ তৈরি করা হচ্ছে যাদের মিলিত দৈর্ঘ্য ১৪৮ ফুট। ২৩ তারিখ থেকেই শহরে আসবেন অংশগ্রহণকারীরা। তাদের জমায়েত করতে ২৫০টি বাস ও ট্রাকের ব্যবস্থা করার পাশাপাশি চালানো হবে ১৩টি বিশেষ ট্রেন। সূত্রের খবর, অনুষ্ঠানে মোট খরচ হচ্ছে ৫ কোটি টাকা।
লোকসভা নির্বাচনের আগে গীতাপাঠের মেগা ইভেন্ট বিজেপির পালে কতটা হাওয়া টানতে পারে সেটাই এখন দেখার।
Sub Editor – Ramananda Das, Prateek Chaterjee
Manager – Bubun Maity
Editor – Dibyendu Das
Co Editor-Anuradha Bhattacharya
Editor in chief – Rakesh Sharma
