মণিপুর থেকে মহারাষ্ট্র হাঁটবেন রাহুল
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
ভোট বড়ো বালাই। নির্বাচনে সাফল্যের লক্ষ্যে দীর্ঘ পদযাত্রায় মানুষের সঙ্গে ব্যাপক জনসংযোগের লক্ষ্যে ফের ভারত জুড়তে চলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ২০২৪ সালের ইংরেজি নতুন বছরে লোকসভা নির্বাচনের আগে ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্বে উত্তর পূর্বের মণিপুর থেকে মহারাষ্ট্র পর্যন্ত রাহুলের নেতৃত্বে পদযাত্রা কর্মসূচি পালন করবে কংগ্রেস। গতবছরেও দক্ষিণ থেকে উত্তর ভারত জোড়ো যাত্রার আয়োজন করে কংগ্রেস। দলীয় সূত্রে জানা গিয়েছে, ১৪ই জানুয়ারি মণিপুরের ইম্ফল থেকে ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্বের সূচনা করবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সেখান থেকে আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট প্রভৃতি রাজ্য হয়ে পদযাত্রা শেষ হবে মহারাষ্ট্রের মুম্বইয়ে। রাহুল গান্ধীর সঙ্গে মোট ১৪টি রাজ্যের ৮৫টি জেলার মোট ৬২০০ কিমি দীর্ঘ পথ পদযাত্রায় পরিক্রমা করবেন কংগ্রেস সদস্য সমর্থকরা।
Sub Editor – Ramananda Das, Prateek Chaterjee
Manager – Bubun Maity
Editor – Dibyendu Das
Co Editor-Anuradha Bhattacharya
Editor in chief – Rakesh Sharma
