পরিবহণ ব্যাবস্থায় বিশাল চমক—উড়ন্ত ট্যাক্সি

Views: 223
0 0

“পরিবহণ ব্যবস্থায় বিশাল চমক—উড়ন্ত ট্যাক্সি”।

অমিতাভ গঙ্গোপাধ্যায়: রঙ নিউজ

এক বাঙালি বিজ্ঞানীর হাত ধরে প্রথম উড়ন্ত ট্যাক্সি পাচ্ছে ভারত। একি স্বপ্ন না সত্যি! ট্র্যাফিক জ্যামে আটকে পড়েছেন, আচমকা সামনের গাড়িগুলি টপকে উড়ে গেল গাড়ি!!চরম বাস্তব। মাত্র ৭ থেকে ৮ মাস পরেই দেখা মিলবে উড়ন্ত ট্যাক্সির। পরিবহণ ব্যবস্থায় চমক দিতে আস্তে চলেছে এই যান, অধ্যাপক সত্য চক্রবর্তীর হাত ধরে। ভারতে ব্যস্ত শহরগুলিতে যানজট সমস্যার সমাধান এই বিশেষ ট্যাক্সি। দাবি করা হচ্ছে এই উড়ন্ত ট্যাক্সি যদি মূল পরিবহণ ব্যবস্থায় যোগ হয় তাহলে যান জট সমস্যা যেমন দূর হবে, তেমন পরিবেশ দূষণ থেকেও মানুষ রক্ষা পাবে। পূর্ণাবয়ব এই উড়ন্ত ট্যাক্সিটির পরীক্ষামূলক উড়ান হতে পারে চলতি বছরের শেষের দিকেই। এই কর্ম কান্ডের পিছনে রয়েছেন আইআইটি মাদ্রাজের এক বিশিষ্ট বাঙালি বিজ্ঞানী অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং য়ের প্রফেসর সত্য চক্রবর্তী।

ভারতের প্রথম উড়ন্ত ট্যাক্সির নাম,ই-২০০। প্রফেসর চক্রবর্তীর মতে ভারতের ব্যস্ত শহরে যানজট সমস্যা দূর করতে পারবে এই বিশেষ ট্যাক্সি।ই-২০০ ট্যাক্সির একটি ছোট প্রতিরূপ ই-৫০এর ওড়ার পরীক্ষা ইতি মধ্যে সফল হয়েছে। ব্যাটারি চালিত এই ট্যাক্সির সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে এর নিরাপত্তার দিকটিতে, যা আন্তর্জাতিক মানদণ্ডের সাথে তুলনীয়। এক থেকে দেড় ঘণ্টার গন্তব্য মাত্র সাত মিনিটে পৌঁছে যাওয়া যাবে। আকাশ পথে এই যাত্রি পরিষেবা ভারতীয় উড়ানে এক নতুন দিগন্ত এনে দেবে। এশিয়ার কোন দেশে এখনও সফলভাবে উড়ন্ত ট্যাক্সি পরিষেবা চালু হয়নি।সেই যায়গায় প্রযুক্তি উদ্ভাবনের একটি বিশাল মাইলষ্টোন স্পর্শ করার অপেক্ষায়!!

১৭.০৩.২৪

 

 

 

 

সাব এডিটর – রামানন্দ দাস, প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
কো এডিটর – অনুরাধা ভট্টাচার্য
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা

Happy
Happy
1
Sad
Sad
0
Excited
Excited
1
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *