For Rong
এভারেস্ট জয় ষোড়শী কন্যার
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
মাত্র ১৬ বছর বয়সে সর্বকনিষ্ঠ ভারতীয় হিসাবে সফলভাবে বিশ্বের সর্বোচ্চ উচ্চতম শৃঙ্গ এভারেস্ট জয় করে নজিরবিহীন সাফল্য অর্জন করল মুম্বইয়ের কাম্য কার্তিকেয়ন। চলতি মাসের ২০শে মে তার বাবা ভারতীয় নৌবাহিনীর কম্যান্ডার এস কার্তিকেয়নের সঙ্গে ৮৮৪৯ মিটার সামিট জয় করে ১৬ বছর বয়সী কাম্য। বাবা মেয়ের যৌথ সাফল্যের কথা জানিয়েছে ভারতীয় নৌবাহিনীর ওয়েস্টার্ন কমান্ড। নৌবাহিনী সূত্রে আরও জানা গিয়েছে, সবচেয়ে কমবয়সী ভারতীয় পর্বতারোহী হিসাবে এভারেস্ট জয়ের পাশাপাশি বিশ্বের দ্বিতীয় সর্বকনিষ্ঠ মেয়ে হিসাবেও বিরল কৃতিত্ব অর্জন করেছে কাম্য কার্তিকেয়ন।

মুম্বইয়ের ইন্ডিয়ান নেভি চিলড্রেন স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ষোড়শী কাম্যর কৃতিত্বে রীতিমতো হইচই পড়ে গিয়েছে ভারতীয় পর্বতারোহী মহলে। জানা গিয়েছে, মাত্র ৭ বছর বয়সেই হিমালয়ে পা রাখে কাম্য। ২০১৫ সালে হিমালয়ের গাড়োয়াল শ্রেণীর কেদারনাথ শৃঙ্গ, তুঙ্গনাথ শৃঙ্গ হয়ে চন্দ্রশিলা পর্যন্ত সফলভাবে ট্রেক করে সে। পরের বছর ২০১৬তে অভিযান চালিয়ে জয় করে রূপকুন্ড। এ বছর বাবার সঙ্গে এভারেস্ট জয় করে মোটেই থামতে চাইছে না কাম্য। জানা গিয়েছে, বিশ্বের বিভিন্ন মহাদেশের বিখ্যাত ৭টি পর্বতশৃঙ্গ জয় করে সপ্তশৃঙ্গ জয়ী হতে চায় কাম্য কার্তিকেয়ন।

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, রামানন্দ দাস, প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
