ভুয়ো ভোটার রুখতে এবার ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক করার সিদ্ধান্ত

Views: 55
2 0

ভুয়ো ভোটার রুখতে এবার ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক করার সিদ্ধান্ত

 

নবনীতা পাল:Rong News

 

অবশেষে ভূয়ো ভোটার চিহ্নিত করতে এবং ভোটার লিস্ট কে সম্পূর্ণ ত্রুটিমুক্ত করার লক্ষ্যে আধার এবং ভোটার কার্ড লিঙ্ক করার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচন সদনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, আইন বিভাগের সচিব, মিনিস্ট্রি অফ ইলেক্ট্রনিক্স এন্ড ইনফরমেশন টেকনোলজি এবং আধার এর চিফ এক্সিকিউটিভ অফিসার এবং নির্বাচন কমিশনের কারিগরি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে নেতৃত্ব দেন মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার ডঃ সুখবীর সিং সান্ধু এবং ডঃ বিবেক যোশী। এই বৈঠকে নির্বাচন কমিশন আধার এবং ভোটার কার্ড সংযুক্ত করার অনুমতি দিয়েছে। এই বিষয়ে এক বিবৃতিতে নির্বাচন কমিশন জানিয়েছে যে, সংবিধানের ৩২৬ অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইনের ২৩(৪), এবং ২৩(৬) ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ভোটার কার্ডকে আধারের সঙ্গে সংযুক্ত করা হবে। এর আগে কেন্দ্র সরকার প্যান কার্ডকে আধারের সঙ্গে লিঙ্ক করার সিদ্ধান্ত নিয়েছিল।

 

ভারতের সংবিধানের ৩২৬ অনুচ্ছেদ অনুযায়ী, ভোটাধিকার কেবলমাত্র ভারতের নাগরিককেই দেওয়া যেতে পারে, আধার কার্ড কেবল একজন ব্যক্তির পরিচয় প্রতিষ্ঠা করে। অতএব, সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে, তারা আগামী তিন মাসের মধ্যে ডুপ্লিকেট নম্বর-সহ ভোটার কার্ডগুলিতে নতুন ভোটার কার্ড নম্বর জারি করবে। নির্বাচন কমিশন জানিয়েছে, ডুপ্লিকেট নম্বর থাকা মানেই ভুয়া ভোটার নয়। ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার মূল উদ্দেশ্য হল ভোটার তালিকার ত্রুটিগুলি দূর করা। নির্বাচন কমিশনের বিশ্বাস, এই পদক্ষেপ ভুয়া ভোটার শনাক্ত করতে সাহায্য করবে।ভোটার কার্ডর সঙ্গে আধার লিঙ্ক করার আরেকটি কারণ হল, এটি জাল ভোট দেওয়া ঠেকাতে সাহায্য করবে। এই ব্যবস্থা বাস্তবায়িত হলে, একজন ভোটারের একাধিক জায়গায় ভোট দেওয়ার সম্ভাবনা দূর হবে এবং নির্বাচনী প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে।

 

 

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী

ম্যানেজার – বুবুন মাইতি

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – রাকেশ শর্মা

Happy
Happy
0
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *