ভেজাল দুধের কারখানার পর্দা ফাঁস 

ভেজাল দুধের কারখানার পর্দা ফাঁস

দীপা দে : রঙ নিউজ

১০ আগষ্ট ২০২৬

 

বাচ্চা থেকে বৃদ্ধ খাঁটি দুধ খাওয়া সকলেরই প্রয়োজন। কিন্তু জানেন কি যে দুধ খাঁটি ভেবে তাদের খাওয়াচ্ছেন সেটি আসলেই খাঁটি কি না? আসলেই সেটি দুধ না কি সাদা বিষ?

লোকাল ক্রাইম ব্রাঞ্চ ও খাদ্য সুরক্ষা দপ্তরের যৌথ অভিযানে ভেজাল দুধের কারখানার পর্দা ফাঁস।প্যাকেজ বন্দী দুধে মেশানো হচ্ছে ডিটারজেন্ট পাউডার, ইউরিয়া সহ আরো অনেক বিষাক্ত কেমিক্যাল। প্রথমে গুজরাট ও সম্প্রতি ওড়িশায় মিলেছে ভেজাল দুধের চক্র। পুলিশ মোট চার জনকে আটক করেছে। কারখানার মালিক এখনো পলাতক।

তদন্তকারীরা জানিয়েছেন ঐ কারখানায় মাত্র ৩০০ লিটার দুধের সাথে বিভিন্ন রাসায়নিক মিশিয়ে ২০০০ লিটার কৃত্রিম দুধ তৈরী হতো। এই কৃত্রিম দুধে মেশানো হতো পাম অয়েল, সয়াবিন অয়েল, রিফাইন অয়েল, ইউরিয়া, ডিটারজেন্ট পাউডার কষ্টিক সোডার মতো বিষাক্ত রাসায়নিক উপাদান। এছাড়াও এতে মেশানো হতো প্রচুর পরিমাণে ঘোল ও স্টিম মিল্ক পাউডার। তারপর ঐ বিষাক্ত দুধ নামক পদার্থটি প্যাকেজ জাত করে পৌঁছে দেওয়া হয় সাধারণ ক্রেতার হাতে। পুলিশ অভিযান চালিয়ে প্রায় ১৮০০ লিটার দুধ বাজেয়াপ্ত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *