ধেয়ে আসছে কালবৈশাখী

Views: 230
0 0

ধেয়ে আসছে কালবৈশাখী

 

নবনীতা পাল:Rong News

 

বৈশাখের শুরুতেই প্রকৃতির রুদ্ররূপ। বৃহস্পতিবারের বারবেলায় ধেয়ে আসছে কালবৈশাখী। বিকেলে প্রবল বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর তাণ্ডব হতে পারে জেলায় জেলায়।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস,

বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে। বিকেল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে ঝড়-বৃষ্টির সতর্কতা।

 

আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কয়েকটি অঞ্চলে ঘণ্টায় ৩০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিশেষ করে উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় দমকা হাওয়া বইতে পারে ঘণ্টায় ৬০ কিমি বেগে।

শুক্রবার চারটি জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। জেলাগুলি হলো পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া। এইসব এলাকায় প্রবল ঝড়, বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

রয়েছে। শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়াতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা প্রবল। এছাড়া বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং থেকে মালদা প্রায় সব জেলাতেই বৃহস্পতিবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার থেকে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির প্রবণতা কিছুটা কমবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

 

 

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী

ম্যানেজার – বুবুন মাইতি

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – রাকেশ শর্মা

Happy
Happy
0
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *