মোদি মন্ত্রিসভায় ‘মুসলিম মুখ’! লক্ষ্য পসমান্দা সম্প্রদায়

Views: 46
0 0

*মোদি মন্ত্রিসভায় ‘মুসলিম মুখ’! লক্ষ্য পসমান্দা সম্প্রদায়*

নবনীতা পাল, Rong News

চলতি এপ্রিলেই বদলে যেতে পারে দেশের রাজনৈতিক সমীকরণ। একদিকে বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণার অপেক্ষা, অন্যদিকে মোদি মন্ত্রিসভায় বড়সড় রদবদলের জল্পনায় উত্তেজিত রাজধানীর রাজনৈতিক অন্দরের চত্বর। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ‘পসমান্দা মুসলিম’ প্রতিনিধি অন্তর্ভুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনার ঝড়।

 

নতুন ওয়াকফ আইন নিয়ে বিরোধের মধ্যে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদি সম্প্রতি মুসলিম সমাজের মধ্যে ‘সঠিক বার্তা’ দিতে চেয়েছেন। মন্ত্রিসভায় মুসলিম প্রতিনিধি অন্তর্ভুক্তির এই সম্ভাবনা রাজনৈতিক কৌশল হিসেবেও ধরা হচ্ছে।

 

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বর্তমান কেন্দ্রীয় মন্ত্রিসভায় কোনও মুসলিম সদস্য নেই। বারবার এই ইস্যুতে বিরোধীরা সরব হয়েছে। এবার সেই সমালোচনার জবাব দিতেই মুসলিম ভোটব্যাঙ্কে প্রভাব ফেলতে পসমান্দা মুসলিম সম্প্রদায় থেকে কাউকে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে জায়গা দেওয়ার সম্ভাবনা প্রবল বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।

 

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী

ম্যানেজার – বুবুন মাইতি

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – রাকেশ শর্মা

Happy
Happy
0
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *