ব্রিগেড সমাবেশে প্রধান বক্তা হিসাবে বাদ ‘ক্যাপ্টেন’

Views: 57
0 0

ব্রিগেড সমাবেশে প্রধান বক্তা হিসাবে বাদ ‘ক্যাপ্টেন’

 

নবনীতা পাল: Rong News

 

সিপিআইএমের ডাকে এবারের ব্রিগেড সমাবেশের বক্তা তালিকা থেকে বাদ পড়লেন রাজ্য বামপন্থী রাজনীতির পরিচিত মুখ মীনাক্ষী মুখোপাধ্যায়। সিপিআইএম দলীয় সূত্রে জানা গিয়েছে, বক্তা তালিকায় রয়েছেন বরাবরের সুবক্তা হিসাবে পরিচিত সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এছাড়াও রয়েছেন অনাদি সাহু, নিরাপদ সর্দার, বন্যা টুডু, অমল হালদার ও সুখরঞ্জন দে প্রমুখ পার্টির শ্রমিক, কৃষক ও খেতমজুর সংগঠনের নেতারা। প্রবীণ সিপিআইএম নেতা রবীন দেব বলেছেন, ”এবারের ব্রিগেডের ডাক সিটু, কৃষক সভা, খেত মজুর সংগঠন ও বস্তি সংগঠনগুলি দিয়েছে। মীনাক্ষী এই সংগঠনগুলির অংশ নন। তাঁর বক্তব্য রাখার কথা ছিলও না।’ তবে, সিপিআইএমের একটি অংশের দাবি, ব্রিগেড সমাবেশের বক্তা তালিকা থেকে শেষ মুহূর্তে বাদ পড়েছে মীনাক্ষী মুখোপাধ্যায়ের নাম।

 

সূত্রের খবর, আগে তালিকায় জায়গা হলেও শেষ মুহূর্তে কেটে দেওয়া হয়েছে মীনাক্ষীর নাম। রবিবারের ব্রিগেড সিপিএম তথা বামেদের শ্রমিক, কৃষক, খেতমজুর সংগঠনগুলি ডাক দিয়েছে। অথচ সেখানে মীনাক্ষীর জায়গা নেই, এই খবরে সিপিএমের অন্দরেই শুরু হয়েছে কানাঘুষো। দলের একাধিক নেতা তাঁকে ‘ক্যাপ্টেন’ বললেও নিজেকে অবশ্য এখনই ‘ক্যাপ্টেন’ মনে করতে নারাজ মীনাক্ষী৷ কোনও রাখঢাক না রেখেই তিনি বারবার বলেছেন, “আমি তো ক্যাপ্টেন নই। আমাদের ক্যাপ্টেন আমাদের গঠনতন্ত্র, আমাদের আদর্শ, আমাদের নীতি।” সেই ক্যাপ্টেন এবার বক্তব্য রাখবেন না ব্রিগেডে। বামেদের ছাত্র-যুবদের মধ্যে মীনাক্ষীর গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। সেই মীনাক্ষীই বক্তা তালিকায় না থাকায় মন ভেঙেছে অনেক ছাত্রযুব নেতা-কর্মীরই।

 

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী

ম্যানেজার – বুবুন মাইতি

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – রাকেশ শর্মা

Happy
Happy
0
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *