মৃতের ঘরে যখের ধন

মৃতের ঘরে যখের ধন

 

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

 

সারাজীবন লোকের থেকে ভিক্ষা করেই কেটেছে চিরকাল। স্বাচ্ছন্দ্য কাকে বলে জানতে পারেননি কখনো। মৃত্যুর পর কোনোওরকমে দিনগত পাপক্ষয় করা ভিখারিনির ঘর থেকে মিলল গোছা গোছা নোটের তাড়া। স্তূপীকৃত কয়েন। যখের ধনের মতো জমা হয়ে থাকা টাকার পরিমাণ মোট ৮ লক্ষ ৪০ হাজার। কর্ণাটকের মান্ডা জেলার এমনই চমকে দেওয়া ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে কর্ণাটক রাজ্য জুড়ে।

 

সূত্রের খবর, সোমবার তাঁর বস্তির ঘর থেকে মৃত অবস্থায় উদ্ধার হন হুর নামে এক মহিলা। বয়স ৭০র কাছাকাছি। তিনি ভিক্ষাবৃত্তি করে দিন চালাতেন বলে জানান স্থানীয়রা। দু বছর আগে তাঁর বোন মারা গিয়েছেন। দুজনেই অবিবাহিতা ছিলেন। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, বেলা বাড়লেও হুর দরজা না খোলায় সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন তাঁরা। খবর পেয়ে উপস্থিত হয় স্থানীয় থানার পুলিশ। দরজা খুলে হুরকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তবে চমকের বাকি ছিল। মৃতের ঘরে পাওয়া প্রায় ৩০টি প্লাস্টিকের বস্তা খুলে ১০, ২০, ৫০ টাকার তাড়া তাড়া নোট ও প্রচুর পরিমাণে কয়েন দেখে চোখ কপালে ওঠে পুলিশের। এই ঘটনায় রীতিমতো হতবাক হয়ে পড়েন আশেপাশের লোকজন। দীর্ঘ সময় ধরে গোনার পর দেখা যায় মোট ৮ লক্ষ ৪০ হাজার টাকা জমা ছিল বস্তিগুলিতে। খবর পেয়ে বেঙ্গালুরু থেকে উপস্থিত হন মৃতের দুই ভাই ফাজিল ও আব্বাস। তাদের মধ্যে ওই টাকা ভাগ করে দেওয়া হলে ৬ লক্ষ টাকা রেখে বাকি ২ লক্ষ ৪০ হাজার টাকা তাঁরা দান করে দেন স্থানীয় মসজিদে। মৃতের ঘরে পাওয়া যখের ধনের বিষয়টি নিয়ে তুমুল চর্চা চলছে নেট দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *