শিশু যৌন নিগ্রহে চাঞ্চল্য কলকাতায়

শিশু যৌন নিগ্রহে চাঞ্চল্য কলকাতায়

 

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

 

ফের শিশুর যৌন নিগ্রহে শিরোনামে কলকাতা। আবাসনের মধ্যেই ৪ বছরের শিশুর যৌন নিগ্রহকে কেন্দ্র করে বুধবার সকালে চাঞ্চল্য ছড়ালো কলকাতার যাদবপুর এলাকার গড়ফায়। অভিযুক্ত একই আবাসনের বাসিন্দা। ঘটনা জানাজানির পরেই এলাকা ছেড়ে পলাতক অভিযুক্ত।

সূত্রের খবর, পরিবারের সঙ্গেই ওই আবাসনে থাকত শিশুটি। সকালে সে পাশের ফ্ল্যাটে কাকার কাছে যায়। তার কাকা ঘরে ছিলেন না। অভিযোগ যে তখনই তাকে ভুলিয়ে আবাসনের ছাদে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করে অভিযুক্ত প্রৌঢ়। শিশুটির কান্না শুনে তার বাবা মা ছাদে উঠে তাকে উদ্ধার করে ঘরে নিয়ে আসেন। পরিবারের দাবি ঘটনার পরই আবাসন ছেড়ে পালায় ওই প্রৌঢ়। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় গড়ফা থানার পুলিশ। শিশুটির প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার পর পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের নামে মামলা রুজু করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের সন্ধান চলছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *