৩২ হাজার প্রাথমিক শিক্ষকের মামলায় সুপ্রিম কোর্টে নতুন মোড়

৩২ হাজার প্রাথমিক শিক্ষকের মামলায় সুপ্রিম কোর্টে নতুন মোড়

প্রভাবিত শিক্ষকদের বক্তব্য শোনার অনুমতি, চূড়ান্ত রায় এখনও নয়

দেবপ্রিয়া বারিক: রঙ নিউজ

 

নয়াদিল্লি, ২৬ আগস্ট: পশ্চিমবঙ্গের ৩২ হাজারের বেশি প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে চলা মামলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ সুপ্রিম কোর্টের। নিয়োগ নিয়ে সরাসরি প্রভাবিত কর্মরত শিক্ষকদের মামলায় হস্তক্ষেপের অনুমতি দিয়েছে শীর্ষ আদালত।

২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া ঘিরে দীর্ঘ আইনি টানাপোড়েনের পর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সংশ্লিষ্ট শিক্ষকদের নিয়োগ বহাল রেখেছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে মামলা পৌঁছয় সুপ্রিম কোর্টে।

এবার কর্মরত শিক্ষকদের বক্তব্যও শুনবে আদালত। তবে চাকরি বহাল বা বাতিল নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মামলার পরবর্তী শুনানি নভেম্বর ২০২৬-এ।

৩২ হাজার শিক্ষকের চাকরি বহাল বা বাতিলের রায় নয়, আপাতত খুলল শিক্ষকদের বক্তব্য জানানোর দরজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *