নিউটাউনে যুবকের নৃশংস খুন

নিউটাউনে যুবকের নৃশংস খুন

রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

কালচারাল কো-অর্ডিনেটর

রঙ নিউজ

নিউটাউনের স্বামীজী নগরে যুবকের মুখ থেঁতলানো রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। শনিবার ভোরে একটি বাইকের পাশে বস্তা চাপা দেওয়া অবস্থায় দেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ইকোপার্ক থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

মৃতের নাম সৌরভ বিশ্বাস, বাড়ি আদর্শ পল্লিতে। তাঁর হাত ও শরীরে ট্যাটু রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দু’তিন দিন আগেই ভারী কোনও বস্তু দিয়ে মুখে আঘাত করে তাঁকে খুন করা হয়েছে। শরীরে একাধিক ক্ষতচিহ্নও মিলেছে।

এদিকে, এলাকার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, এক ব্যক্তি কাঁধে করে দেহ এনে নির্দিষ্ট জায়গায় ফেলে যায়। ঘটনায় সৌরভের বন্ধু বলে পরিচিত চারজনকে আটক করেছে পুলিশ। কেন এই খুন, কারা এর নেপথ্যে এবং ঘটনার সঙ্গে আটক চারজনের কী যোগ—তা জানতে চলছে জিজ্ঞাসাবাদ। তদন্তে উঠে এসেছে হাড়হিম করা সিসিটিভি ফুটেজও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *