SBI গ্ৰাহকদের বারবার টাকা তুললেই দিতে হবে অতিরিক্ত চার্জ ।
দীপা দে : রঙ নিউজ
২২আগষ্ট ২০২৬
১লা অক্টোবর ২০২৬ থেকে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ( SBI ) – এ ফ্রি ক্যাশ উইথড্রয়ালের নিয়মে আসছে বড়ো পরিবর্তন। বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট বা BSBD অ্যাকাউন্টধারীদের চার বারের বেশি ক্যাশ উইথড্রয়াল করলে দিতে হবে প্রতি বারের জন্য অতিরিক্ত চার্জ। 
নতুন নিয়ম অনুযায়ী, প্রতি মাসে মোট চারটি ক্যাশ উইথড্রয়াল বিনামূল্যে করা যাবে। চারটির বেশী হলে প্রতিটি অতিরিক্ত উইথড্রয়ালের জন্য ১৫ টাকা এবং সাথে GST চার্জও দিতে হবে। শুধুমাত্র চারটি ফ্রি উইথড্রয়ালের সীমা নয়। বদলে যাচ্ছে ডিজিটাল লেনদেনের পদ্ধতিতেও। ১লা অক্টোবর থেকে ডিজিটাল লেনদেনেও চারটি উইথড্রয়ালের হিসেবের মধ্যে যুক্ত করা হবে।
SBI বা অন্য ব্যাঙ্কের ATM থেকে টাকা তোলা, শাখা থেকে টাকা তোলাও এই সীমার আওতায় আসবে। কোন BSBD অ্যাকাউন্টধারী SBI -তে একই সঙ্গে অন্য কোনও অ্যাকাউন্ট রাখতে পারবে না। নতুন করে BSBD অ্যাকাউন্ট খুললে আগের অ্যাকাউন্টটি এক মাসের মধ্যে বন্ধ করা বাধ্যতামূলক। 
এই সিদ্ধান্ত কার্যকর হলে না-বুঝে সমস্যায় পড়তে পারেন SBI এর কোটি কোটি গ্ৰাহক। ফলে ১লা অক্টোবরের আগে থেকেই এই নিয়ম সম্পর্কে গ্ৰাহকদের ওয়াকিবহাল থাকা অত্যন্ত জরুরি।
