পার্বতী বরুয়া ভারতের হস্তীকন্যা
সুস্মিতা চক্রবর্তী
দমদম ক্যান্টনমেন্ট
পার্বতী বরুয়া ভারতের একমাত্র মহিলা মাহুত, এবং হস্তী সংরক্ষণবিদ। আজ অবধি ইনি ৫০০ র ওপর হাতিকে প্রশিক্ষণ দিয়েছেন। এই কারণে ওনাকে হস্তী কন্যা বলা হয়। ইনি অসমের গৌরীপুর রাজপরিবারের শেষ রাজা প্রকৃতিশ চন্দ্র বড়ুয়ার মেয়ে ও বিশিষ্ট অভিনেতা প্রমথেশ চন্দ্র বড়ুয়ার ভাইঝি।
মাত্র ১৪ বছর বয়সে ইনি প্রথম বন্য হাতি নিয়ে আসেন ও তাকে পোষ মানান। ১৯৭৫ থেকে ১৯৭৮ সালের মধ্যে তিনি অসমের ঐতিহ্যবাহী ‘মেলা শিকার’ পদ্ধতিতে ১৪টি বুনো হাতিকে সফল ভাবে বশে আনেন।প্রিয় তিন হাতির নামলক্ষ্মীমালা, অলকা ও কাঞ্চনমালা। ভারতের যে কোনো প্রান্তে হাতির চিকিৎসা ও প্রশিক্ষণের জন্য এখনো তাঁর ডাক আসে।
বন্যপ্রাণ সংরক্ষণে অসামান্য অবদানের জন্য পার্বতী বড়ুয়াকে ২০২৪ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। এ ছাড়াও তিনি United Nations Environment Programme (UNEP)-র পুরস্কারও পেয়েছেন।আন্তর্জাতিক পুরস্কার ছাড়াও অসম সরকারের ‘Honorary Chief Elephant Warden of Asom’ সম্মান, Kolkata International Wildlife & Environment Film Festival (KIWEFF)-এর লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং ‘Nature’s Warrior’ Jury Award-সহ একাধিক মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেয়েছেন।