রবীন্দ্রসঙ্গীত শিল্পী নয়ন রঞ্জন মুখার্জী ইউরোপের ভ্রমণ বৃত্তান্ত লিখে ৭০% রয়্যালটি পেলেন ২৩১৭/-

রবীন্দ্রসঙ্গীত শিল্পী নয়ন রঞ্জন মুখার্জী ইউরোপের ভ্রমণ বৃত্তান্ত লিখে ৭০% রয়্যালটি পেলেন ২৩১৭/-

 

সাংবাদিক – দিব্যেন্দু দাস

এডিটর, রঙ নিউজ

 

কলকাতা: সাহিত্যচর্চার পাশাপাশি লেখকদের তাঁদের সৃষ্টিকর্মের আর্থিক স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে রঙমিলান্তি প্রকাশনী। কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২৬, ফ্লিপকার্ট এবং কলকাতার কলেজ স্ট্রিটে বিক্রি হওয়া বইয়ের রয়্যালটি লেখক-সাহিত্যিকদের প্রদান করা হচ্ছে বলে প্রকাশনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

এই ধারাবাহিকতায় এবার রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও সাহিত্যিক নয়ন রঞ্জন মুখার্জীর গ্রন্থ ‘ইউরোপের পথে প্রান্তরে’-এর বিক্রির রয়্যালটি প্রদান করা হল। ইউরোপ ভ্রমণের অভিজ্ঞতা ও ভ্রমণবৃত্তান্ত নিয়ে লেখা এই গ্রন্থ কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২৬ এবং অনলাইন বিপণন প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে পাঠকদের কাছে পৌঁছেছে।

রঙমিলান্তি প্রকাশনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের নীতিমালা অনুযায়ী বই বিক্রির বিক্রয়মূল্যের ৭০ শতাংশ রয়্যালটি লেখককে প্রদান করা হয়। সেই হিসাবেই নয়ন রঞ্জন মুখার্জীর গ্রন্থের ১৩টি কপি বিক্রি হয়ে মোট ৩,৩১০ টাকা বিক্রয়মূল্য হয়েছে। এর ৭০ শতাংশ হিসেবে লেখকের প্রাপ্য রয়্যালটি ২,৩১৭ টাকা, যা তাঁকে অনলাইনের মাধ্যমে প্রদান করা হয়েছে।

 

লেখকের এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছে রঙমিলান্তি প্রকাশনী। পাশাপাশি নয়ন রঞ্জন মুখার্জীর সাহিত্য ও সংগীতজীবনের আরও সমৃদ্ধি এবং সাফল্য কামনা করেছে প্রকাশনী কর্তৃপক্ষ।

 

রঙমিলান্তি প্রকাশনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের প্রকাশিত বিভিন্ন বই কলকাতার কলেজ স্ট্রিটে দেজ প্রকাশনীর বিদ্যাসাগর টাওয়ার ভবনে পাওয়া যাচ্ছে। বাংলাদেশে পাঠকদের জন্য বই পাওয়া যাচ্ছে রকমারি ডট কম-এর মাধ্যমেও।

 

একক কবিতা, গল্প কিংবা উপন্যাসের বই প্রকাশ করতে আগ্রহী লেখক-সাহিত্যিকদের রঙমিলান্তি প্রকাশনীর সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। যোগাযোগের জন্য ফোন বা WhatsApp নম্বর ৮২৪০১৭৪৪৬৯।

 

রঙমিলান্তি প্রকাশনীর প্রকাশিত বই অনলাইনে কিনতেও ওই WhatsApp নম্বরে যোগাযোগ করা যাবে অথবা সংশ্লিষ্ট Flipkart লিঙ্কের মাধ্যমে বই সংগ্রহ করা যাবে।

 

বইয়ের গন্ধে মেতে থাকুন। বই কিনুন, বই পড়ুন এবং অন্যকেও বই পড়তে উৎসাহিত করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *