শ্রীঘরের ছায়ায় রোদ্দুর
রামানন্দ দাস, Rong News
দুঃসাহসী অশালীন মন্তব্যে প্রতিবাদী রোদ্দুরের ঠিকানা এখন শ্রীঘর। একাধিক থানায় মামলার সুবাদে লালবাজারের সাইবার ক্রাইমের গুন্ডা দমন শাখা গোয়া থেকে গ্রেফতার করেন রোদ্দুর রায়কে। কে এই রোদ্দুর রায় ?
রোদ্দুর রায়, কাঁচা পাকা দাঁড়ি ও মাথায় টুপি এমন চেহারায় যাকে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে প্রতিবাদী মুখ হিসেবে প্রায়শই দেখতে পাওয়া যায় নানান বিতর্কিত মন্তব্যে।
যাঁর আসল নাম অনির্বাণ রায়, একটা সময় দিল্লির নয়ডার আইটি সেক্টরে চাকরি করতেন। পরে চাকরি ছেড়ে আবার মনযোগ দেন পড়াশোনায়।
‘ অ্যান্ট স্টেলা টার্নস এ মম’ এই নামে তিনি একটি মনোবিজ্ঞানের উপর বই ও লিখেছেন। শুধু কি তাই, প্রখ্যাত নৃত্যশিল্পী থাঙ্কমনির সঙ্গে লেখক হিসেবে কাজ, কবিতা এবং গান নিয়ে গবেষণা করেছেন এই রোদ্দুর রায়।২০০৮ সালে ছেলেবেলা আমাদের মামাবাড়ি টিয়া ছিল বলে একটি বই ও ২০১৫ সালে পরম ক্যাওড়া কাব্যগ্রন্থ তার নিজস্ব ভাবনায় রচিত।
এই নেশা গ্রস্থ রোদ্দুর নাকি সৎ সাহস রেখে প্রতিবাদ করেন বলে কেউ তাকে সমর্থন করেন আবার অশ্লীল গালিগালাজ করেন বলে একটা শ্রেনীর মানুষ তাকে নিন্দাও করেন। আজকাল ইউটিউবের সেনসেশন তিনি, সমাজে কিছু ঘটলে রোদ্দুরের ভিডিও আসবেই, কোনরকম আইনি তোয়াক্কা না করেই সিগারেট হাতে ব্যক্তির প্রতি বক্তব্য ছুঁড়ে দেন।
সেটাই হয়েছে কাল, সম্প্রতি পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা সাহিত্য একাডেমি পুরস্কার পাওয়া থেকে শুরু করে রুপঙ্কর বাগচির সদ্য প্রয়াত সঙ্গীত শিল্পী KK (কৃষ্ণকুমার কুন্নাথ) কে নিয়ে মন্তব্যে সমালোচনার ঝড় তোলেন, তাছাড়া এর আগে তিনি রাজ্যের হেভি ওয়েট শাসকদলের কয়েকজন নেতার নামে কুরুচিকর বিশ্লেষণ দিয়েছেন।
সেই নিয়ে তার নামে একাধিক থানায় মামলা জমা পড়েছিল, প্রশাসনিক তৎপরতায় গতকাল তাকে মোবাইলের সিমকার্ড টাওয়ার লোকেশন ধরে গোয়া থেকে গ্রেফতার করে লালবাজার সাইবার ক্রাইম গুন্ডাদমন শাখা।
প্রশাসনিক সূত্রে খবর আজ কলকাতায় এনে তাকে কোর্টে তোলা হবে।
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
