মহিলা ক্রিকেটের তেন্ডুলকর মিতালী রাজ ক্রিকেট জীবন থেকে অবসর নিলেন
লিপিকা ব্যানার্জী , Rong News
দীর্ঘ ২৩ বছরের ক্যারিয়ারের ইতিহাসে ইতি টানলেন ভারতীয় প্রমিলা বাহিনীর অধিনায়ক মিতালী রাজ।১৯৯৯ সালের ২৬শে শে জুন অভিষেক ঘটে মিতালীর। মহিলা ক্রিকেটে বিশ্বের মধ্যে সর্বোচ্চ রানের রেকর্ড মিতালীর দখলে। তিনি সর্বমোট ২১৫ টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে সাতটি শতক এবং ৫৬ টি অর্ধশতক করে ভারতের মহিলা ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন।
নিজের সোশ্যাল একাউন্টে দীর্ঘ পোস্ট করে সকলকে ধন্যবাদ জানিয়ে মিতালী বলেন –“বাচ্চা মেয়ে হিসাবে দেশের জার্সি গায়ে প্রতিনিধিত্ব করতে এসেছিলাম। তারপর নানা চড়াই-উৎরাই এর মধ্যে দিয়ে গিয়েছে সময়। প্রত্যেকটা ধাপেই অনেক কিছু শিখেছি। এই দীর্ঘ ২৩ বছরে নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে, দারুণভাবে উপভোগ করেছি। কিন্তু সব সফরই একটা জায়গায় এসে শেষ হয়। আর আমার মনে হয় এটাই অবসরের সঠিক সময়। আন্তর্জাতিক ক্রিকেটের সব রকমের ফরম্যাট থেকে অবসর নিচ্ছি।”এরপরই তিনি ভারতীয় বোর্ড এবং বিসিসিআই সচিব জয় শাহ ও অন্য কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
