জগন্নাথ পুজো চলছে কলকাতায়
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
কলকাতা
রথযাত্রার ঠিক আগে জগন্নাথদেবের আরাধনায় মেতে মেতে উঠলেন মানুষ। শ্রী শ্রী জগন্নাথদেব পূজা সমিতির উদ্যোগে বুধবার থেকে জগন্নাথের পুজো শুরু হয়েছে দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এলাকার আজাদগড় কলোনিতে। চলবে ১৪ তারিখ পর্যন্ত। পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে, সাতদিন ধরে চলা এই পুজোয় দুজন পুরোহিত এসেছেন পুরী থেকে। পুজোর পাশাপাশি চলছে ভাগবত পাঠ, নাম সংকীর্তন। পুজো মণ্ডপ চত্বরে মিলছে পুরীর মহাপ্রসাদ। প্রতিদিন প্রায় ৭০০ মানুষ প্রসাদ পাচ্ছেন।
প্রতিদিন উপস্থিত থেকে সমস্ত ব্যবস্থাপনার তদারকি করছেন কমিটির সম্পাদক জগবন্ধু দাস ও সভাপতি প্রভাস নায়েক। কমিটির তরফে সেবায়েত ত্রিলোচন প্রধান বলেন, আমাদের এই পুজো চার বছরে পা দিল। প্রধানত ওড়িয়া সম্প্রদায়ের মানুষের উদ্যোগে এই পুজো হচ্ছে। তবে তাতে যোগ দিয়েছেন সকলেই। ওড়িয়াদের পাশাপাশি বাঙালি, বিহারী ও অন্যান্য সম্প্রদায়ের মানুষ সকলেই আছেন।’ তাঁর কথায়, ‘সকলেই তাঁর সন্তান। প্রভু জগন্নাথের মহিমা এমনই যে সকলকেই উনি এক ছাতার তলায় নিয়ে আসতে পারেন।’
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
