রেলযাত্রীদের জন্য সুখবর —শীঘ্রই আসছে এসি লোকাল ট্রেন
লিপিকা ব্যানার্জী Rong News
এবার লোকাল ট্রেনেও যাত্রা সুখকর হতে চলেছে। মুম্বাইয়ের পর এবার কলকাতায় আসতে চলেছে এসি লোকাল ট্রেন। সূত্রের খবর শিয়ালদহ ডিভিশনে এসি লোকাল ট্রেন চালাতে চায় পূর্ব রেল। সবকিছু ঠিকমতো এগোলে পুজোর আগেই এসে যেতে পারে একটি লোকাল ট্রেন যা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। তীব্র গরমে একমুঠো ঠান্ডা বাতাস বয়ে নিয়ে এলো এই খবর। পূর্ব রেল সূত্রে জানা গেছে প্রথমে শিয়ালদহ ডিভিশনে বিভিন্ন শাখায় এই এসি লোকাল ট্রেন পরীক্ষামূলক ভাবে চালানো হবে। পুজোর আগেই শিয়ালদহ রানাঘাট, শিয়ালদহ বারুইপুর, এবং শিয়ালদহ ডানকুনি রুটে ছুটতে পারে এসি লোকাল ট্রেন। খবর পাওয়া গেছে ইতিমধ্যে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি তে পূর্ব রেলের জন্য একটি এসি লোকাল ট্রেন তৈরি হচ্ছে। এরাজ্যে এসি লোকাল পরিষেবা চালু হলে তার ভাড়া কত হবে তা এখনো স্থির হয়নি। তবে জানা যাচ্ছে মেট্রোরেল এর সাথে সামঞ্জস্য রেখে কিছুদিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পূর্ব রেল। শহরবাসী এখন প্রতীক্ষায়।
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
