তীর্থ যাত্রীদের জন্য চালু হল বিশেষ রেল”ভারত গৌরব”
লিপিকা ব্যানার্জী Rong News
শুরু হলো ভারতের প্রথম বেসরকারি ট্রেন পরিষেবা। মঙ্গলবার ভারতীয় রেলের”ভারত গৌরব”প্রকল্পের অধীনে চলতে শুরু করল সেই ট্রেন। কোয়েম্বাটুর থেকে শিরডির মধ্যে ছুটবে এই ট্রেন।
মন্দির দর্শন এর সুবিধার্থে এই ভারত গৌরব ট্রেনটির যাত্রাপথ সাজানো হয়েছে। মন্ত্রালয়ম রোড স্টেশনে তাই ট্রেনটি ৫ ঘণ্টার জন্য দাঁড়াবে। নেমে মন্দির দর্শন করে আসতে পারবেন তীর্থযাত্রীরা।
উত্তর কোয়েম্বাটুর থেকে সাইনগর শিরডি পর্যন্ত ভারত গৌরব ট্রেন চলবে।১৪ই জুন সন্ধ্যা ছয়টায় ট্রেনটি রওনা হয়েছে। ১৬ই জুন তিরুপুর, ইরোলাহান, ইয়েলাহানে স্টপেজ পেরিয়ে সকাল ৭টা২৫ নাগাদ সাই নগর শিরডিতে পৌছবে। মাঝে পড়বে ধর্মভারম, মন্ত্রালায়াম রোড এবং ওয়াদির মত স্টেশন।
ট্রেনটির কয়েকটি বৈশিষ্ট্য হলো —
*আপদকালীন পরিস্থিতির জন্য চিকিৎসক থাকবেন।
*নিরাপত্তার জন্য সরকারি ও বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা
*ইলেকট্রিশিয়ান, এসি মেকানিক, ফায়ার সেফটি অফিসার থাকবেন
*ব্র্যান্ডেড হাউসকিপিং
*ঐতিহ্যবাহী নিরামিষ মেনু
*বিনোদনের জন্য উন্নত মানের স্পিকার এবং রেলের রেডিও জকি থাকবেন। ভ্রমণ আনন্দদায়ক রাখতে ভক্তিমূলক গান ,আধ্যাত্মিক গল্প থাকবে।
বর্তমানে IRCTC বেশ কয়েকটি টুরিস্ট সার্কিট ট্রেন চালাচ্ছে। ভারত গৌরব স্কিম এর মাধ্যমে আরও বেশি ট্যুর অপারেটররা সংযুক্ত হবেন। এটি দেশের পর্যটন খাতকে উৎসাহিত করবে।
