হাওড়া স্টেশনে উদ্ধার ২৯টি কচ্ছপ
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
হাওড়া স্টেশনে মিলল ২৯ টি বিরল প্রজাতির স্টার কচ্ছপ। বৃহস্পতিবার সকালে হাওড়া স্টেশনের ১৮ নম্বর প্লাটফর্মে রাখা একটি পিচবোর্ডের পেটির মধ্যে রাখা কচ্ছপগুলি উদ্ধার করে হাওড়া জিআরপি। হাওড়া জিআরপি সূত্রে জানা গিয়েছে, হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে রুটিন টহলদারির সময় একটি পিচবোর্ডের পেটি চোখে পড়ে কর্তব্যরত জিআরপি কর্মীদের। সেটি দেখে সন্দেহ হওয়ায় পেটিটি খোলেন জিআরপি কর্মীরা। পেটি খুলতেই চক্ষু চড়কগাছ হয় জিআরপি কর্মীদের। পেটির ভিতরে গুটিগুটি পায়ে চলে ফিরে বেড়াচ্ছে বিরল প্রজাতির ২৯ টি স্টার কচ্ছপ। হাওড়া জিআরপি জানিয়েছে, এ বিষয়ে আদালতে একটি মামলা রুজু করা হয়েছে। কচ্ছপ ভর্তি পেটি কে ওখানে নিয়ে এলো সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত চালাচ্ছে হাওড়া জিআরপি।
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
