নিজ ওয়ার্ডে সাফাই কাজে হাত দিলেন ভাইস চেয়ারম্যান

Views: 211
0 0

নিজ ওয়ার্ডে সাফাই কাজে হাত দিলেন ভাইস চেয়ারম্যান

তৃণা মুখার্জ্জী Rong News

গুসকরা পুরসভার নতুন বোর্ড গঠিত হওয়ার পর থেকেই নব নির্বাচিত কাউন্সিলাররা শহরবাসীর সামনে বিভিন্ন ভাবে বারবার দৃষ্টান্ত স্হাপন করে চলেছেন। শহর পরিচ্ছন্ন রাখার ব্যাপারে তাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট সাফাই কর্মী থাকা সত্ত্বেও বহু ক্ষেত্রে নিজেরাই তাদের পাশে দাঁড়াচ্ছে। ২৮ শে জুলাই এরকমই এক ঘটনার সাক্ষী থাকল পৌরসভার ৯ নং ওয়ার্ডের সংহতি পল্লীর বাসিন্দারা।

 

সংশ্লিষ্ট ওয়ার্ডের কল্যাণ সমিতির সদস্যদের আহ্বানে সাড়া দিয়ে সাফাইয়ের কাজে হাত লাগালেন ওয়ার্ডের কাউন্সিলার তথা ভাইস চেয়ারম্যান বেলি বেগম। ঝাঁটা হাতে পৌরসভার সাফাই কর্মীদের সঙ্গে তিনি নিজেই ওয়ার্ড পরিষ্কার করতে নেমে পড়লেন। তাকে কাছে পেয়ে সাফাই কর্মীদের মধ্যে যেমন বাড়তি উৎসাহের সঞ্চার হয় তেমনি ওয়ার্ডের কয়েকজন বাসিন্দাও সাফাইয়ের কাজে নেমে পড়ে। তবে শুধু ঝাঁট দেওয়া নয় পরিচ্ছন্নতার বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দাদের সচেতন করার চেষ্টা করা হয়। জল নিকাশী ড্রেনে আবর্জনা না ফেলার জন্য অনুরোধ করা হয়।

ভাইস চেয়ারম্যান ছাড়াও সাফাই কাজে হাত লাগান বাপী গুঁই সহ কল্যাণ সমিতির প্রতিটি সদস্য, ‘সুডা’ নিযুক্ত কর্মী অভিষেক দলুই সহ সংশ্লিষ্ট ওয়ার্ডের বেশ কয়েকজন বাসিন্দা।

 

বেলি দেবী বললেন – প্রচারের জন্য নয় নিজ ওয়ার্ডকে পরিচ্ছন্ন রাখার জন্যই আমার এই প্রয়াস। শুধু আমি নই চেয়ারম্যান সহ প্রত্যেক কাউন্সিলার এই বিষয়ে যথেষ্ট সচেতন আছে।

অন্যদিকে বেলি বেগম সহ প্রতিটি কাউন্সিলারের ভূয়সী প্রশংসা করে পুরসভার চেয়ারম্যান কুশল মুখার্জ্জী বললেন – আমাদের সবার লক্ষ্য শহরকে পরিচ্ছন্ন রাখা। এবিষয়ে আমরা খুবই সচেতন। একজন জনপ্রতিনিধি যখন আন্তরিকতার সঙ্গে পরিচ্ছন্নতার কাজে নেমে পড়ে তখন সাধারণ মানুষ কিন্তু একটা বাড়তি উৎসাহ পায়। গুসকরা যে আমাদের সবার প্রিয় শহর কাজের মাধ্যমে সেটা সবাইকে বোঝানোর চেষ্টা করছি।

 

 

 

Sub Editor- Ramananda Das

Editor- Dibyendu Das

Editor in chief- Rakesh Sharma

Happy
Happy
0
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *