বাই সাইকেল কিকে প্রথম গোল করল লিওনেল মেসি
রামানন্দ দাস, রঙ নিউজ:
আর্জেন্টিনার বাঁ পায়ের বিখ্যাত যাদুকর লিওনেল মেসি তাঁর ফুটবল জীবনের ক্লাব ও দেশ মিলিয়ে প্রায় আটশোর কাছাকাছি বা বেশি গোল করেছেন। তবে এ পর্যন্ত কোনও দিন বাইসাইকেল কিকে গোল করার চেষ্টা করেও সফল হয়নি। শনিবার সেই আক্ষেপ মিটলো, ফরাসি ঘরোয়া লিগের ক্লেরমঁর বিরুদ্ধে খেলা বাইসাইকেল কিকে গোল করে বড় ব্যবধানে জিতালেন তাঁর ক্লাব প্যারিস সঁ জঁ কে। মেসি নিজে দু’টি গোল করে এবং একটি গোল যোগ্য পাস বাড়িয়েছেন নেইমারকে সরাসরি।
মেসির এই বাইসাইকেল গোলটি এসেছে ম্যাচের একেবারে শেষ প্রান্তের দিকে ৮৬ মিনিটের মাথায় সতীর্থের থেকে বল পাস, বুক আটকে গ্রহন করেন তিনি। মেসি তখন গোলের দিকে পিছন ঘুরে দাঁড়িয়েছিলেন। বুক দিয়ে বল গ্রহন করার পরই বাঁ পায়ে বাইসাইকেল কিক মারেন গোলের উদ্দেশে। বিপক্ষের গোলকিপারকে আচমকাই দাঁড় করিয়ে রেখে বল গোলে ঢুকে যায়।
Sub Editor- Ramananda Das
Editor – Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
