মহিলার ঝুলন্ত দেহ ঘিরে উত্তেজনা হাওড়ায়

Views: 88
4 0

মহিলার ঝুলন্ত দেহ ঘিরে উত্তেজনা হাওড়ায়

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

ঘর থেকে মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হাওড়ায়। শুক্রবার সকালে হাওড়া সিটি পুলিশের অন্তর্গত লিলুয়া থানা এলাকার আনন্দনগরের একটি বাড়িতে ঝুলন্ত অবস্থায় এক মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালবেলা ওই মহিলাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় সিলিং থেকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। পরিবারের লোকেরাই খবর দেন লিলুয়া থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে লিলুয়া থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পুলিশ জানিয়েছে মৃতের নাম ডলি কর্মকার। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ অবস্থায় ছিলেন ওই মহিলা। রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন তিনি বলে দাবি পরিবারের। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে পরিবারের লোকজন ও স্থানীয় মানুষজনকে জিজ্ঞাসাবাদ করে খতিয়ে দেখে ঘটনার তদন্ত চালাচ্ছে লিলুয়া থানার পুলিশ।

 

 

 

 

Sub Editor- Ramananda Das

Editor- Dibyendu Das

Editor in chief- Rakesh Sharma

Happy
Happy
0
Sad
Sad
3
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *