বেরঙিন পরিবারের রঙিন সাহিত্য আয়োজন
রামানন্দ দাস, রঙ নিউজ: কলকাতা
গত ১১ ই সেপ্টেম্বর শ্যামবাজারের বীরেন্দ্র মঞ্চে অনুষ্ঠিত হয়েছিল ‘বেরঙিন কলম’ পরিবারের ত্রয়ী বাৎসরিক অনুষ্ঠান কলরব ২০২২। কলকাতার বুকে এই রঙিন সাহিত্য অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেতা কিঞ্জল নন্দ, বিশিষ্ঠ নৃত্যশিল্পী রাজা দত্ত ও লাবণ্য ঘোষ, বিশিষ্ঠ চিত্র শিল্পী দেবেশ চক্রবর্তী, প্রকাশক শুভঙ্কর মাজি, প্রাণেশ ভট্টাচার্য, সঙ্গীত শিল্পী পারিজাত প্রধান, সমাজকর্মী দেবাঞ্জন দে সহ আরো অনেক বিশিষ্ট সব ব্যাক্তি বর্গরা। প্রায় ৬০০ জন দর্শক ও বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণকারী দের নিয়ে এই অনুষ্ঠান আলোকিত হয়ে উঠে মন মননের রোমাঞ্চ পরিবেশ। বিশিষ্ট অতিথিদের হাত ধরে প্রকাশিত হয় পদাতিক শারদীয়া পত্রিকার তৃতীয় সংখ্যা ও বেরঙিন কলমের আরো একটি নিজস্ব যৌথ সংকলন “অকন্টক”। প্রকাশিত অনুষ্ঠানের উদ্দেশ্যে উপস্থিত ছিলেন পদাতিক এর স্কুল পড়ুয়া বিভাগ থেকে স্কুলের অধ্যক্ষ গণ ও তাদের ছাত্র ছাত্রীরা। প্রতিযোগিতায় সেখান থেকে সেরার সেরা স্কুল হিসেবে পুরস্কার পায় গভঃ স্পন্সরড মাল্টিপারপাস গার্লস হাই স্কুল, টাকি হাউস। সঙ্গে সম্মাননা দেওয়া হয় মোট ৪১টি ফেসবুক পেজকে, যেখানে সেরার শিরোপা অর্জন করে ‘চিত্রকোন’ ফেসবুক পরিবার। এছাড়াও অনুষ্ঠানের শেষার্ধে বেরঙিন কলম পরিবারের সেরার সেরা সদস্যেদের সম্মাননা জ্ঞাপন পর্ব চলে। পরিবারের সকল সদস্য এবং সদস্যাদের নিজস্ব উপস্থাপনা ও সহযোগিতায় অনুষ্ঠানটি সুসম্পন্ন হয়েছে।
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
