গঙ্গার ঘাটে মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য হাওড়ায়
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
গঙ্গার ঘাটে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে শুক্রবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাওড়ায়। ঘটনাটি ঘটেছে হাওড়া সিটি পুলিশের বি গার্ডেন থানার অন্তর্গত বিচালি ঘাটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দারাই গঙ্গার ঘাটে মৃতদেহটি ভাসতে দেখেন। তারাই খবর দেন স্থানীয় বি গার্ডেন থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে বি গার্ডেন থানার পুলিশ। আইনত বিষয়টি রিভার ট্রাফিকের আওতাধীন বলে বি গার্ডেন থানা থেকে খবর পাঠানো হয় রিভার ট্রাফিক পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রিভার ট্রাফিক পুলিশের কর্মীরা। তারাই এসে মৃতদেহটি উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এটি আত্মহত্যা না খুন সে বিষয়ে ধোঁয়াশায় তদন্তকারীরা। মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহটির বিষয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে কিছু জানা যায়নি। কী তার পরিচয় স্থানীয় বাসিন্দাদের কেউ তা জানে না। বি গার্ডেন থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে বি গার্ডেন থানার পুলিশ।
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief-. Rakesh Sharma
