নাবালকত্ব প্রমাণে ৩৩ বছর

Views: 93
3 0

নাবালকত্ব প্রমাণে ৩৩ বছর

 

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

 

৩৩ বছর কেটে গেল। কেউ কথা রাখেনি! কিন্তু এক্ষেত্রে শেষ পর্যন্ত কথা রেখেছে আদালত। ৩৩ বছর ধরে চলা মামলায় অভিযুক্ত মুন্না সিং যে আদতে নির্দোষ তা ঘোষণা করেছে আদালত। অর্থাৎ ঘটনার সময় যে তিনি নাবালক ছিলেন তা প্রমাণ করতেই ৩৩ বছর কেটে গেল অভিযুক্তের। সাক্ষীর অভাবে আরও ১০ বছর সহ মোট ৪৩ বছর ধরে চলা মামলায় অবশেষে নির্দোষ প্রমাণিত হলেন বিহারের বক্সার জেলার মুরার থানার অন্তর্গত চৌগাই গ্রামের এক কৃষক পরিবারের সদস্য ৫৬ বছর বয়সী মুন্না সিং।

 

১৯৭৯ মুন্না ও তার পরিবারের ৯ সদস্যের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৮ ধারায় মারাত্মক অস্ত্র সহ দাঙ্গা বাধানো ও ৩০৭ ধারায় খুনের চেষ্টায় ফৌজদারি মামলা দায়ের করা হয়। দীর্ঘ বছর ধরে চলে এই মামলা। মামলা বারবার স্থানান্তরিত হয় কখনো আরা জেলা আদালত, কখনো বক্সার জেলা আদালত তো কখনো জুভেনাইল জাস্টিস বোর্ডে। ঘটনার সময় যে তিনি নাবালক ছিলেন অর্থাৎ তাঁর নাবালকত্বের সম্পর্কে কোনোরকম সংশয় না রেখে সমস্ত সাক্ষ্য প্রমাণ ও পারিপার্শিক ঘটনাবলী খতিয়ে দেখে ২০১২ সালে অভিযুক্ত মুন্না সিংকে নির্দোষ ঘোষণা করে বক্সার এসিজেএম আদালত। আদালত জানায় যে নিছক কৌতুহলবশতঃ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মুন্না। ঘটনার সঙ্গে তাঁর কোনোও যোগ নেই।তারপরেও আরও ১০ বছর কাটে সাক্ষীর অভাবে। শেষ পর্যন্ত অভিযুক্ত মুন্না সিংকে নির্দোষ ঘোষণা করে বক্সার জুভেনাইল জাস্টিস বোর্ড।

 

 

 

 

Sub Editor-  Ramananda Das

Editor- Dibyendu Das

Editor in chief- Rakesh Sharma

Happy
Happy
0
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *