ইন্দিরা ক্যান্টিন বেঙ্গালুরুতে
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতি সম্মান জানিয়ে দুস্থ ও স্বল্প আয়ের মানুষের জন্য বেঙ্গালুরুতে ফের ইন্দিরা ক্যান্টিন চালু করতে চলেছে কর্ণাটকের নবনির্বাচিত কংগ্রেস সরকার। ইন্দিরা ক্যান্টিনে মাত্র ৫ টাকার বিনিময়ে জলখাবার পাওয়ার পাশাপাশি ১০ টাকায় মিলবে দুপুর ও রাতের খাবার। জানা গিয়েছে, ইডলি, বড়া, নারকেলের চাটনি, ভাত, সবজি সহ সম্বর প্রভৃতি দক্ষিণ ভারতীয় খাবার মিলবে ইন্দিরা ক্যান্টিনে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সি সিদ্দারামাইয়া ঘোষণা করেন, চলতি সপ্তাহেই বেঙ্গালুরু শহরের বুকে ২৫০টি ইন্দিরা ক্যান্টিন চালু করা হচ্ছে। পরে গোটা রাজ্যে চালু করা হবে। তিনি আরোও জানান, ২০১৩ সালে ইন্দিরা ক্যান্টিন চালু করে তৎকালীন কংগ্রেস সরকার। কিন্তু পরে বিজেপি ক্ষমতায় এসে তা বন্ধ করে দেয়। বিষয়টি নিয়ে কংগ্রেস অনেক লড়াই চালালে অন্নপূর্ণা নামে একটি প্রকল্প সাময়িকভাবে চালু করে ফের বন্ধ করে দেয় বিজেপি সরকার। এমনিতে কর্ণাটক আর্থিক ভাবে এগিয়ে থাকলেও স্বল্প আয়ের মানুষের সংখ্যা নেহাৎ কম নয়। সূত্রের দাবি, বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখে নির্বাচনী ইস্তাহারে দুস্থ ও স্বল্প আয়ের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বিপুলভাবে জিতে ক্ষমতায় আসে কংগ্রেস। প্রতিশ্রুতি মোতাবেক ইন্দিরা ক্যান্টিন চালু করছে কংগ্রেস সরকার।
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
