সড়কপথে জুড়ছে কলকাতা ও ব্যাঙ্কক

Views: 186
3 0

 

সড়কপথে জুড়ছে কলকাতা ও ব্যাঙ্কক

 

সোমনাথ মুখোপাধ্যায়: Rong News

 

এবার টানা গাড়িতেই বিদেশ ভ্রমণ করা যাবে। সড়কপথে জুড়তে চলেছে কলকাতা ও ব্যাঙ্কক। এবার গাড়িতেই পাড়ি দেওয়া যাবে ভারত থেকে সাবেক শ্যামদেশ অধূনা থাইল্যান্ড। তবে তার জন্য অপেক্ষা করতে হবে অন্তত ৪ বছর। কাজ চলছে জোরকদমে। মোট দূরত্ব ২৮০০ কিলোমিটারের মধ্যে কলকাতা থেকে উত্তরবঙ্গের শিলিগুড়ি, অসমের গুয়াহাটি, নাগাল্যান্ডের কোহিমা হয়ে রাস্তার সিংহভাগ ভারতে। কিছুটা বাংলাদেশ ও মায়নামারের মধ্যে। বাকিটা থাইল্যান্ডে। বিমস্টেক বা বে অফ বেঙ্গল ইনিসিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল এন্ড ইকনমিকস্ কোঅপারেশনের বৈঠকে চারটি দেশের প্রতিনিধিরা জানান, কলকাতা ও ব্যাঙ্কক সড়কপথে যুক্ত হলে পর্যটনের পাশাপাশি পণ্য পরিবহণেও উপকৃত হবে ভারত, বাংলাদেশ, মায়নামার ও থাইল্যান্ড। ভারতের তরফে জানানো হয়েছে, রাস্তা তৈরি রয়েছে। তবে তা কিছুটা সম্প্রসারণ করার কাজ শুরু হচ্ছে। মায়নামারের বাণিজ্যমন্ত্রী অং টং উ জানান, কাজ চলছে। শেষ হতে প্রায় চার বছরের মতো সময় লাগবে। থাইল্যান্ডের বিদেশমন্ত্রকের মন্ত্রী বিভাজত ইজারাভক্তি জানান, রাস্তা তৈরি হয়ে গিয়েছে। মায়নামারের রাস্তার কাজ শেষ হলেই তা জুড়ে দেওয়া হবে। আর তারপর খুব সহজেই পাড়ি দেওয়া যাবে কলকাতা থেকে ব্যাঙ্কক।

 

 

 

Sub Editor- Ramananda Das

Editor- Dibyendu Das

Editor in chief- Rakesh Sharma

Happy
Happy
0
Sad
Sad
0
Excited
Excited
2
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *