কষ্টিপাথরের বড়মার মূর্তি প্রতিষ্ঠা

Views: 154
0 0

কষ্টিপাথরের বড়মার মূর্তি প্রতিষ্ঠা      

শাশ্বতী মোদক, রঙ নিউজ

 

ধর্ম হোক যার যার বড় মা সবার….! গতকাল, ২৭ শে অক্টোবর নৈহাটিতে অবস্থিত বড়মার মন্দিরে প্রতিষ্ঠিত হলো কষ্টিপাথরে তৈরি বড়মার মূর্তি। এই নবনির্মিত মূর্তিটি নবনির্মিত মন্দিরে প্রতিষ্ঠা হল এবং মহা ধুমধাম করে সমস্ত এলাকাবাসী ভক্তবৃন্দ ও বহু সাধু-সন্ন্যাসী-মুনি-ঋষি সমাগমে হোম যজ্ঞ করে প্রতিষ্ঠা পেল মায়ের মন্দিরে | ছোট্ট এই কষ্টিপাথরের মূর্তিটি সারা বছর বড়মার মন্দিরে পূজিত হবে । মায়ের মন্দির শোভা পাবে এই মূর্তি যা বিভিন্ন স্বর্ণ অলংকারে ভূষিত হয়েছে। পুজোর চারদিন যেরকম বড়মার মাটির মূর্তি রাস্তায় পূজিত হয় সেই রকমই হবে। কিন্তু নবনির্মিত মন্দিরে ছোট্ট কষ্টিপাথরের মূর্তিটি যেটি ২৭ শে অক্টোবর প্রতিষ্ঠা পেল, সেটি সারা বছর ওই মন্দিরেই অধিষ্ঠাত্রী হয়ে থাকবে এবং সেখানে ভক্তরা পুজো দেবে। এই বছর বড়মার পুজো ১০০ বছরে পদার্পণ করেছে সেই কারণে এই নতুন পদক্ষেপ গৃহীত হল গতকাল।

 

 

 

Sub Editor – Ramananda Das, Prateek Chaterjee

Manager – Bubun Maity

Editor – Dibyendu Das

Co Editor-Anuradha Bhattacharya

Editor in chief – Rakesh Sharma

Happy
Happy
0
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *