‘ভারতে’ শিলমোহর গুগুলের
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
গুগুল ম্যাপে আর ইন্ডিয়া লিখে খোঁজার প্রয়োজন নেই। এখন ভারত লিখে খুঁজলেই জাতীয় পতাকার ডিজিটাল কোড সহ দেশের মানচিত্র মোবাইলের পর্দায় দেখিয়ে দিচ্ছে গুগুল। এর পাশাপাশি ইন্ডিয়াকে ভারতবর্ষ বা হিন্দুস্তান হিসাবে হিন্দি অনুবাদ দেখানো হচ্ছে। সম্প্রতি শেষ হওয়া জি ২০ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামের ফলকে ভারত নামটি দেখা গিয়েছে। এর পাশাপাশি চলতি সময়ে বিরোধী দলগুলির রাজনৈতিক জোট ‘ইন্ডিয়া’-র মোকাবিলায় দেশের নাম ইন্ডিয়ার বদলে যখন ভারত করার পথে পক্ষপাতী বর্তমান কেন্দ্রীয় সরকার, তখন গুগুলের এই পদক্ষেপ বস্তুত কেন্দ্রের বিজেপি সরকারের চেষ্টাকেই মান্যতা দিল বলে মনে করছে রাজনৈতিক মহল। গুগুল ম্যাপে ইন্ডিয়াকে ভারত করার বিষয়ে এখনো পর্যন্ত গুগুলের পক্ষ থেকে কোনোও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া না হলেও কার্যত ভারত নামেই শিলমোহর দিল গুগুল।
Sub Editor – Ramananda Das, Prateek Chaterjee
Manager – Bubun Maity
Editor – Dibyendu Das
Co Editor-Anuradha Bhattacharya
Editor in chief – Rakesh Sharma
