ক্যালিব্রিয়াতে থাকলে মিলবে ২৫ লক্ষ টাকা

Views: 126
4 0

ক্যালিব্রিয়াতে থাকলে মিলবে ২৫ লক্ষ টাকা

 

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

 

এ যেন অর্ধেক রাজত্বের সঙ্গে সঙ্গে মিলবে রাজকন্যা! বিদেশের মাটিতে পাকাপাকিভাবে ঘর সংসার পেতে বসার জন্য সরকারের পক্ষ থেকে মিলবে ২৮ হাজার ইউরো যা ভারতীয় মুদ্রায় ২৫ লক্ষ টাকা। জনসংখ্যা বাড়াতে এবং শহরের অর্থনৈতিক ব্যবস্থা চাঙ্গা করতে এমনই অভিনব উদ্যোগ নিয়েছে ইতালির দক্ষিণ পশ্চিম সমুদ্রতীরের ছোট্ট শহর ক্যালিব্রিয়ার স্থানীয় প্রশাসন।

 

জানা গিয়েছে, এমনিতে পুরনো হলেও আধুনিকতার মোড়কে ছিমছাম সাজানো গোছানো নতুন শহর হিসাবে গড়ে উঠছে ক্যালিব্রিয়া। সেখানকার অর্থনীতির সিংহভাগ জুড়ে রয়েছে পর্যটন ও কৃষিকাজ। আঙুর, জলপাই, লেবুর ফলনের জন্য বিখ্যাত ক্যালিব্রিয়া। ছবির মতো সুন্দর শহরে ফল্যের বাগান, চাষের জমির পাশাপাশি রয়েছে প্রাচীনতার গন্ধ মাখা কিছু কেল্লা।সেখানকার প্রায় ৭৫ শতাংশ অঞ্চলে বসবাস করেন ৩২০টি সম্প্রদায়ের মানুষ যাঁদের মিলিত জনসংখ্যা ৫ হাজারেরও কম। ফলে আবেদনের মাত্র ৩ মাসের মধ্যেই মিলবে ক্যালিব্রিয়াতে বসবাসের ছাড়পত্র। যে কেউ আবেদন করতে পারেন। তবে সরকারি শর্ত অনুযায়ী বয়স হতে হবে ৪০ বছরের নিচে এবং সেখানে ব্যবসা শুরু করতে হবে। আর সেই ব্যবসার জন্যই ২৫ লক্ষ টাকা দেবে সরকার।

 

 

 

 

 

Sub Editor – Ramananda Das, Prateek Chaterjee

Manager – Bubun Maity

Editor – Dibyendu Das

Co Editor-Anuradha Bhattacharya

Editor in chief – Rakesh Sharma

Happy
Happy
1
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *