যাদুকরের ভূমিকায় নরেন্দ্র মোদি

Views: 101
1 0

যাদুকরের ভূমিকায় নরেন্দ্র মোদি

 

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

 

শিশুদিবসে শিশুদের সামনে ম্যাজিক দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী স্মৃতি ইরানির এক্স হ্যান্ডেলের ছবিতে আক্ষরিক অর্থেই যাদুকরের ভূমিকায় দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। শিশুদের ভালোবাসতেন প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। তাঁর জন্মদিনটি সারা দেশেই পালন করা হয় শিশুদিবস হিসাবে। শিশুদের আনন্দ দেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে সম্পর্ক গাঢ় করতে শিশুদিবসকেই বেছে নেন মোদি। ছবিতে দেখা যায়, একটি মুদ্রা নিয়ে নিজের ও শিশুদের কপালে আটকে দিয়ে রীতিমতো পেশাদারি কায়দায় ম্যাজিক দেখাচ্ছেন মোদি। রাজস্থানের কংগ্রেসি মুখ্যমন্ত্রী অশোক গেহলট ছাড়া অন্য কোনোও নেতা মন্ত্রী ম্যাজিক না জানলেও ম্যাজিক দেখানোকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন মোদি। তবে মোদি ম্যাজিক নিয়ে বিরোধীরা কটাক্ষ করলেও মোদির নয়া ভূমিকায় মুক্তকন্ঠে সাধুবাদ জানিয়েছেন দলীয় নেতা মন্ত্রীরা।

Photo credit – Google

 

 

 

 

 

Sub Editor – Ramananda Das, Prateek Chaterjee

Manager – Bubun Maity

Editor – Dibyendu Das

Co Editor-Anuradha Bhattacharya

Editor in chief – Rakesh Sharma

 

 

 

 

 

Happy
Happy
0
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *