কেরলে তাপের বলি ৪
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় কেরলে প্রবল তাপপ্রবাহের শিকার হয়ে মৃত্যু হলো ৪ জনের। দু সপ্তাহ ধরে চলা লু বা প্রবল তাপপ্রবাহের মধ্যেই বুথ চত্বরেই অসুস্থ হয়ে মৃতদের মধ্যে তিনজন ভোটার ও একজন পোলিং এজেন্ট। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার কেরলের ২০টি লোকসভা আসনে নির্বাচন হয়েছে। ওয়েনাড় লোকসভা কেন্দ্র থেকে লড়েন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অন্যদিকে রাজধানী তিরুবন্তপুরম থেকে লড়েন কংগ্রেস নেতা শশী থারুর। এর মধ্যে পালাক্কাড়, আলাপূজা ও মাল্লাপুরমে বুথ চত্বরে ভোটের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হন তিনজন ভোটার। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃতদের সকলেই বরিষ্ঠ নাগরিক। অন্যদিকে কোঝিকোড়ে প্রবল গরমে মৃত্যু হয়েছে এক পোলিং এজেন্টের। মৃতদের জন্য শোক প্রকাশ করা হয় সব মহল থেকেই। প্রবল গরমের মধ্যেও সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
সাব এডিটর – রামানন্দ দাস, প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
কো এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
