*এসিতে থাকার দরুন শরীরের মারাত্মক ক্ষতি : -*
রূপা সরকার : Rong News
তীব্র দাবদহের হাত থেকে বাঁচতে দিনভর এসিতে সময় কাটাচ্ছেন?
প্যাচপ্যাচে,গুমোট আবহাওয়া ও অনবরত ঝরতে থাকা ঘাম, এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে রেহাই পেতে একমাত্র স্বস্তি দিতে পারে এসির ঠান্ডা বাতাস। তাই বাড়ি হোক কিংবা অফিস, এসি ছেড়ে বাইরে বেরোতে মানুষ একদম নারাজ। সেজন্য বাজারে এসির চাহিদা দিন দিন বেড়েই চলেছে। আর এখানেই বিপদ ডেকে আনছে সকলে।
জানেন কি এসির এই শীতল স্পর্শ, গ্রীষ্মের হাত থেকে সাময়িক প্রস্বস্তি দিলেও তা আমাদের শরীর ও পরিবেশের পক্ষে কতটা মারাত্মক ক্ষতিকর? তাহলে জেনে নিন।

1. Dehydrate এর সমস্যা :- এসির হাওয়া শরীর থেকে দ্রুত আদ্রতা শুষে নেয়, যার ফলে অনেক সময় Dehydration এর মত সমস্যা দেখা যায়।

2. রোমকূপ বন্ধ হওয়ার প্রবণতা :- গ্রীষ্মকালে আমাদের দেহে যে ঘাম হয় তা বেরিয়ে আসে আমাদের রোমকূপ থেকে। ঘামের সাথে শরীরের কিছু বজ্র পদার্থও রোমকূপের দ্বারা বাইরে বেরিয়ে যায় কিন্তু এসিতে থাকার ফলে আমাদের ঘাম হয় না ফলে রোমকূপ থেকে ঘাম বা বজ্র পদার্থ বেরিয়ে আসে না যার জন্য রোমকূপ গুলি বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়।

3. ব্যথা বেদনা :- দীর্ঘক্ষণ ঠান্ডায় থাকলে আমাদের শরীরে muscle spectic develope করে যার ফলে শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা বেদনা শুরু হয়। অনেক সময় শরীরে বিভিন্ন অংশে টান ধরতেও দেখা যায়।

4. শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যা :- এসিতে দীর্ঘক্ষণ থাকলে অনেক সময় চোখ, নাক ও গলার সমস্যা দেখা যায়। নাক বন্ধ হয়ে যাওয়া, গলা শুকিয়ে যাওয়া, চোখ থেকে জল পরা, চোখ চুলকানো তথা চোখ করকর ও জ্বালা করার মতো সমস্যা দেখা যেতে পারে।

5. ক্লান্তি বোধ :- অনেকটা সময় এসিতে থাকার ফলে শরীর ক্লান্ত লাগে, ঘুম ঘুম একটা ভাব, অলসতা, শরীরে একটা ম্যাজমাঝে ভাব অনুভূত হয়।

6. Dry Itchy Skin :- এই সময় সূর্যের তাপ ও প্রকাশ অত্যধিক হওয়ায় এমনিতেই ত্বকের নানান সমস্যা দেখা যায় তবে এসিতে থাকার ফলে ত্বকের আরো কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন, ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। এছাড়াও র্যাস বা চুলকানির প্রবণতা সৃষ্টি হতে পারে। তাছাড়া SBS বা Sick Building Syndrome এর মত disease ও দেখা যায়।

7. Infectious Disease:- সর্বক্ষণে এসিতে থাকলে নাকের ভিতরের গমনপথ অর্থাৎ nostril passage টি ড্রাই হয়ে যায়। Mucus membrane গুলি শুকিয়ে যাওয়ার ফলে যে কোন ব্যাকটেরিয়া ও ভাইরাস বিনা বাধায় নাকের ছিদ্র দিয়ে সহজে শরীরে প্রবেশ করতে পারে, যার ফলে মানুষের বিশেষ করে শিশু ও বৃদ্ধদের অসুস্থ হওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যেতে পারে।

8. চতুর্দিকে ক্রমবর্ধমান এসির ব্যবহার আমাদের পরিবেশকে ক্রমশ উতপ্ত করেই চলেছে। যার ফলে globle warming এর মত মারাত্মক বিপদের দিকে আমরা ঠেলে দিচ্ছি আমাদের আগামী প্রজন্মকে।
9. Globle Warming :- এছাড়া এসিতে ব্যবহৃত CFC অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন যা ওজোন স্তরের অনেকটা ক্ষতি করছে, যার ফলে স্কিন ক্যান্সার এর মত ঝুঁকিবহুল রোগ বাড়ছে দিনের পর দিন।
তাই সর্বক্ষণ এসিতে থাকার ফলে আপনি ও আপনার পরিবার কতটা বিপদ ডেকে আনছেন সেটার সম্পর্কে সচেতন হোন।

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, রামানন্দ দাস, প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
