নতুন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
লোকসভা নির্বাচন পর্ব শেষে কেন্দ্রে সরকার গড়ার পরপরই নতুন সেনাপ্রধান পাচ্ছে দেশ। ৩০শে জুন বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডের হাত থেকে পরবর্তী সেনাপ্রধানের দায়িত্বভার নেবেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ৩০শে জুন অবসর গ্রহণ করছেন জেনারেল মনোজ পান্ডে। ওইদিনই তাঁর জায়গায় নয়া পদে যোগ দেবেন বর্তমানে ভাইস চিফ্ অফ্ আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ৫৯ বছর বয়সী উপেন্দ্র দ্বিবেদী। ১৯৮৪ সালে ভারতীয় সেনাবাহিনীর জম্মু কাশ্মীর রাইফেলস্ রেজিমেন্টে সেকেন্ড লেফটেন্যান্ট হিসাবে যোগ দেন ন্যাশনাল ডিফেন্স একাডেমির কৃতি শিক্ষার্থী উপেন্দ্র দ্বিবেদী। পরবর্তীতে বিভিন্ন ব্যাটেলিয়ানের দায়িত্ব সামলানোর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রতিরক্ষা বিষয়ক বিশেষ পাঠ নেন উপেন্দ্র দ্বিবেদী। এছাড়াও বিদেশের বিভিন্ন প্রতিরক্ষা সংক্রান্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কৃতিত্বের সঙ্গে আধুনিক যুদ্ধ ও সমরাস্ত্র বিষয়ে আলাদা আলাদা ভাবে দুটি পাঠক্রমে স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেন তিনি।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, রামানন্দ দাস, প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
