কোটি টাকার চুল চুরি বেঙ্গালুরুতে
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
এ যেন চুল নিয়ে চুলোচুলি। চুল চুরির মতো অভিনব চুরির ঘটনায় শোরগোল বেঙ্গালুরুতে। সূত্রের খবর, বেঙ্গালুরুর লক্ষ্মীপুরা এলাকায় একটি গুদাম ঘরের লোহার শাটার ভেঙে ২৭টি বস্তায় ভরে রাখা প্রায় ৮৩০ কিলো চুল চুরি করে চম্পট দিয়েছে চোরেরা। চুরি যাওয়া চুলের বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, লক্ষ্মীপুরা এলাকার ওই গুদাম ঘরের মালিক কে বেঙ্কটস্বামী নামে এক সত্তোরর্ধ ব্যক্তি। তিনি চুলের ব্যবসায়ী। গুদাম ঘরের শাটার ভাঙা দেখে দ্রুত পুলিশকে জানান বেঙ্কটস্বামী। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় থানার পুলিশ। ওই ব্যবসায়ী ও আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
