৩১ সে মার্চের মধ্যে ভুয়ো ভোটার এর তালিকা বানাবে কমিশন
নবনীতা পাল ;Rong News
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভূতুড়ে ভোটার নিয়ে চাপ দিতেই আরও এক দফা নির্দেশ জারি করল জাতীয় নির্বাচন কমিশন। এই সমস্যার সমাধানে ব্লক থেকে জেলাস্তর পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে ৩১ সে মার্চের মধ্যে রিপোর্ট জমা করার নির্দেশ দিয়েছে কমিশন।
ভোটের সচিত্র পরিচয় পত্র নিয়ে অভিযোগ তুলেছে তৃণমূল সহ আরও অনেক রাজনৈতিক দল। এই নিয়ে দেশের সব মুখ্য নির্বাচনী আধিকারিক এবং জেলা নির্বাচনী আধিকারিক সহ নির্বাচন কার্য পরিচালনার সাথে যুক্ত আধিকারিক দের রাজনৈতিক দলগুলোর সমস্যার কথা শুনতে বলা হয়েছে। ঐ সমস্যা শুনে আগামী ৩১ সে মার্চের মধ্যে রিপোর্ট জমা করার নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার।
কমিশনের তরফে আরও বলা হয়েছে, রাজনৈতিক দলগুলির কোনো সমস্যা থাকলে নিয়মিত বৈঠক করে তা সমাধানের চেষ্টা করতে হবে। ভুয়ো ভোটার ও একই নম্বরের একাধিক সচিত্র পরিচয় পত্র নিয়ে মোদি সরকারের দিকে আঙুল তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে বলেন যে, অনেক ক্ষেত্রেই এপিক নম্বর এক হলেও ভোটকেন্দ্র ও বিধানসভা কেন্দ্র আলাদা হয়। সেক্ষেত্রে ভোটার এর যে কেন্দ্রের তালিকাভূক্ত সেইখানেই ভোট দিতে পারবে, অন্য কোথাও নয়।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
