অসামরিক বিমান পরিবহনে চালু হল ডিজিটাল লাইসেন্স

Views: 70
1 0

অসামরিক বিমান পরিবহনে চালু হল ডিজিটাল লাইসেন্স

 

অমিতাভ গঙ্গোপাধ্যায়: Rong News

 

কেন্দ্রিয় বিমান পরিবহনণ মন্ত্রী রাম মোহন নাইডু পাইলটদের জন্য নিয়ে এলেন ব্যক্তিগত বৈদ্যুতিন লাইসেন্স। ভারতীয় অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রকে আরও আধুনিক, সুরক্ষিত ও দক্ষ করাই হল এই উদ্যোগের মূল লক্ষ্য।এই ধরণের ব্যাবস্থা চালুর ক্ষেত্রে বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে অনুমোদন পেল ভারত। বর্তমানে পাইলটদের লাইসেন্স দেওয়ার যে ব্যাবস্থা চালু আছে তার বিকল্প হিসেবে অনুমোদন পেল ভারত।

 

কেন্দ্রীয় মন্ত্রী বলেন ‘ভারতে বিমান পরিবহণের ক্ষেত্রে এ এক নজিরবিহীন অগ্ৰগতি।অদূর ভবিষ্যতে আমাদের প্রায় ২০হাজার পাইলটের প্রয়োজন হবে। অসামরিক বিমান পরিবহণের ক্ষেত্রে পাইলটরা হলেন মেরুদন্ড। তাঁদের স্বাচ্ছন্দ ও আন্তর্জাতিকভাবে নিয়োগের সুবিধা বাড়াতে আমরা সদর্থক পদক্ষেপ গ্ৰহণ করেছি।’

 

এর আগে পাইলটদের স্মার্টকার্ডের আকারে লাইসেন্স প্রদান করত ডিজিসিএ।আজ পর্যন্ত এই ধরণের ৬২হাজার লাইসেন্স প্রদান করা হয়েছে।নয়া ব্যাবস্থা চালু হ‌ওয়ার ফলে ধাপে ধাপে এই ধরণের ছাপানো কার্ডের সংখ্যা কমিয়ে ফেলা হবে।

 

৬.০৫.২০২৫

 

 

 

 

 

 

 

সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, প্রতীক চ্যাটার্জী

ম্যানেজার – বুবুন মাইতি

এডিটর – দিব্যেন্দু দাস

এডিটর ইন চিফ – রাকেশ শর্মা

 

Happy
Happy
0
Sad
Sad
0
Excited
Excited
0
Sleepy
Sleepy
0
Angry
Angry
0
Surprise
Surprise
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *